1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
Title :
প্রথম টেস্টের প্রথম ইনিংস: ৫৩ ওভারে ১৯৮ রানেই থামল অস্ট্রেলিয়া সিলেটে বাড়িওয়ালা মালিক দম্পতি খুন, অন্তরালে গৃহকর্মীর প্রেম কুষ্টিয়ায় নকল সিগারেটের কারখানায় অভিযান, ২ কোটি টাকার সিগারেট জব্দ স্বাধীনতা বিরোধী ও মৌলবাদের উত্থান রোধ করতে হবে নিউইয়র্কে জেএফকে বাংলাদেশি ওয়ার্কার্স ওয়েলফেয়ারের অভিষেক দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস

ফরিদপুরে অস্ত্রসহ রাজবাড়ীর শীর্ষ সন্ত্রাসী মাধব ঘোষ গ্রেপ্তার

  • আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.৩৯ পিএম
  • ২২৯ Time View

বিপ্লব কুমার দাস, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে ডন হিসেবে পরিচিত রাজবাড়ী জেলার কুখ্যাত মাদক সম্রাট ও শীর্ষ সন্ত্রাসী মাধব ঘোষ (৩৬) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন। গত (২২ ফেব্রুয়ারি) রোববার দিবাগত রাতে নিশ্চিন্তপুর গ্রামের একটি বাগান থেকে তার সহযোগী অসীম শিকদারসহ (২১) তাকে আটক করা হয়।

ঘটনার রাতে নিশ্চিন্তপুর গ্রামের গোলাম নবীর কাঁঠালবাগানে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে স্থানীয় জনতা মাধব ও অসীমকে ঘিরে ফেলে। পরে মধুখালী থানা পুলিশে খবর দিলে এসআই কামরুজ্জামান ও এসআই মোক্তার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেপ্তার করে।

তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি পাইপগান ও ২টি সীসার কার্তুজ উদ্ধার করা হয়।

সোমবার সন্ধ্যায় মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির মোঃ তাইজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত মাধব ঘোষ রাজবাড়ী ও আশপাশের জেলার অপরাধ জগতের এক আতঙ্কের নাম। মাদক ব্যবসা থেকে শুরু করে অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড—সবখানেই তার বিচরণ ছিল। দীর্ঘদিন ধরেই পুলিশ তাকে খুঁজছিল। মাধব ঘোষের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে ও তার সহযোগীকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com