1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
Title :
২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের চুয়াডাঙ্গায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, সতর্ক করল বিএসটিআই জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের আন্দোলন: মুহাম্মদ ইউনূস গণতন্ত্র ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ করবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

জাতীয় শীতকালীন ক্রিকেটে চ্যাম্পিয়ন মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়

  • আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬, ৬.৪৩ পিএম
  • ৪৫৫ Time View

মোঃ বশির আহমেদ সানি: স্বপ্ন ছিল, পরিশ্রম ছিল, ছিল অদম্য জয়ের ইচ্ছা— আর সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দিল মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের তরুণ ক্রিকেট যোদ্ধারা। ৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত শীতকালীন ক্রিকেট প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দলটি।

ফাইনাল ম্যাচে টসে জিতে আত্মবিশ্বাস নিয়ে ব্যাটিংয়ে নামে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে তারা— যা শুধু রান নয়, ছিল জয়ের বিশ্বাসের প্রতিফলন।

জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে ঝালকাঠি উচ্চ বিদ্যালয়। কিন্তু মতিঝিলের বোলারদের দৃঢ় মনোবল, শৃঙ্খলিত বোলিং এবং জয়ের ক্ষুধার সামনে তারা দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত মাত্র ৫৪ রানেই থেমে যায় তাদের ইনিংস। আর সেই মুহূর্তেই উচ্ছ্বাসে ভেসে যায় মতিঝিল শিবির— জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব নিজেদের করে নেয় তারা।

এই সাফল্যের পেছনে রয়েছে দলের ক্রিকেট কোচ মোঃ রাকিব আহমেদ সৌরভের নিষ্ঠা, পরিশ্রম ও দূরদর্শী নেতৃত্ব। পাশাপাশি ক্রীড়া শিক্ষক এ কে এম জাহাঙ্গীর হোসেন মজুমদারের সঠিক দিকনির্দেশনা দলকে এনে দিয়েছে আত্মবিশ্বাস ও লড়াই করার মানসিকতা।

এই জয় শুধু একটি ট্রফি জয়ের গল্প নয়— এই জয়ের মাধ্যমে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় আবারও প্রমাণ করলো দেশের স্কুল পর্যায়ের ক্রিকেটে তারা অন্যতম শক্তিশালী দল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com