1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
Title :
দুই সপ্তাহের মধ্যে বিএসইসিতে নতুন চেয়ারম্যান ও কমিশনার গ্রাহক আস্থায় মাত্র ৩৮ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের অসাধারণ সাফল্য: ১,৬৭৮ কোটি টাকার নতুন আমানত ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত নিউইয়‌র্কের লং আইল্যান্ডের বেল‌মো‌রে তিরা‌শিয়ানদের এক মিলন‌মেলা অনু‌ষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে পুলিশের অভিযানে এক মাসে ১৬৬৫ জন গ্রেফতার খুলনা জেলা দাকোপে জমি দখলের অভিযোগ: বৈধ মালিককে অস্ত্রের মুখে উচ্ছেদ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বাড়তি ভাড়া ঠেকাতে হোসেনপুরে প্রশাসনের অভিযান, সিএনজি জব্দ ৪৬.৭০ কোটি টাকার ঋণ শেয়ারে রূপান্তরে ‘না’ বলল বিএসইসি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান থাকছেন খুরশীদ আলম: বাংলাদেশ ব্যাংক

‎শিবচরকে মাদকমুক্ত করতে ঝুঁকি নিতেও প্রস্তুত সংসদ সদস্য সাইদ উদ্দিন আহম্মেদ হানজালা ‎

  • আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১২.২০ পিএম
  • ১৬৩ Time View

‎অপি মুন্সী, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: ‎শিবচর উপজেলাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থানে থাকার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা। তিনি বলেন কাঙ্ক্ষিতভাবে প্রশাসনের সহযোগিতা না পেলেও নিজ উদ্যোগে মাদকের বিরুদ্ধে অভিযানে নামবেন।

‎সোমবার দুপুরে ময়নাকাটা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি।

‎সভায় হানজালা বলেন রাতের বেলাও আমি যেভাবে চাই সেভাবে যদি আপনাদের সহযোগিতা না পাই  তবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মাদকের বিরুদ্ধে অভিযানে নেমে যাব।

‎হানজালা দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বলেন সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত ও সুন্দর শিবচর গড়তে প্রশাসন ও সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

‎সভায় উপজেলার প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি, জনসেবা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

‎এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী ভূমি কমিশনার শাইখা সুলতানা, সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহউদ্দিন কাদের, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, ফায়ার সার্ভিস কর্মকর্তা তপন সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলিমুজ্জামান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবীন্দ্রনাথ দত্তসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com