1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা অনুষ্ঠিত; অসামান্য অবদানের জন্য ২৫ জন কর্মকর্তাকে অ্যাওয়ার্ড প্রদান নজিরবিহীন শুল্ক ফাঁকি দিয়ে ১০ কনটেইনার তামাক আমদানির চেষ্টা বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ সম্প্রসারণে বাক্কো ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক সই দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত লাইনচ্যুতির ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক Subordinated Bond of IPDC Finance PLC লভ্যাংশ ঘোষণা করেছে কনফিডেন্স সিমেন্ট লভ্যাংশ ঘোষণা করেছে কোহিনূর কেমিক্যাল তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক

বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ সম্প্রসারণে বাক্কো ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক সই

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৯.৪১ পিএম
  • ৪৯ Time View

[ঢাকা, ২৯ অক্টোবর ২০২৬] ব্যবসায়িক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় বাক্কোর সদস্য প্রতিষ্ঠানগুলো বাংলালিংকের কর্পোরেট পণ্য, টেলিযোগাযোগ সেবা, ডিভাইস, ডিজিটাল সমাধানসহ বিভিন্ন ব্যবসায়িক সেবা সম্পর্কে জানতে ও প্রয়োজন অনুযায়ী সেগুলো নিতে পারবেন।

চুক্তি অনুযায়ী, বাংলালিংক ও ব্যবসায়িক সেবা নিতে আগ্রহী সদস্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ করিয়ে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে বাক্কো। পাশাপাশি, দুই পক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে নির্ধারিত যোগাযোগমাধ্যমে প্রাসঙ্গিক প্রচারণামূলক তথ্য সদস্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিনিময় করা হবে। বাক্কোর বিভিন্ন আয়োজন ও নেটওয়ার্কিং কার্যক্রমে বাংলালিংকের যুক্ত হওয়ার সুযোগ নিয়েও কাজ করবে দুই পক্ষ।

এ চুক্তির ফলে শিল্পখাতের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলালিংকের যোগাযোগ আরও জোরদার হবে এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত কর্পোরেট সেবা ও সমাধান সম্পর্কে জানতে পারবে বাক্কোর সদস্যরা।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেডের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির গভর্নমেন্ট রিলেশনস ডিরেক্টর, এ এইচ এম হাসিনুল কুদ্দুস; স্ট্র্যাটেজিক বিজনেসের প্রধান সিরাজ উদ্দিন, কর্পোরেট অ্যাকাউন্ট ম্যানেজার ফাইরুজ ইবনাত, সওয়াদ আজাদ এবং শারমিন সুলতানা।

বাক্কোর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রেসিডেন্ট তানভীর ইব্রাহিম; ভাইস প্রেসিডেন্ট, মো. তানজিরুল বাশার; ডিরেক্টর, আব্দুল কাদের; এক্সিকিউটিভ কোঅর্ডিনেটর মো. সেলিম সরকার, ইভেন্টস অ্যান্ড লজিস্টিকসের জ্যেষ্ঠ এক্সিকিউটিভ নাজিহা সুলতানা এবং এসআইসিআইপি-বাক্কো কর্মসূচির চিফ কোঅর্ডিনেটর লেফটেন্যান্ট কর্নেল মো. মাহতাবুল হক, পিএসসি (অব.)।

এ চুক্তি সম্পর্কে, বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, “বাংলাদেশের ডিজিটাল খাত দ্রুত এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রায় বিপিও ও আইটিইএস খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য নির্ভরযোগ্য ও উন্নত সংযোগ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। বাক্কোর সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা সেই প্রয়োজন অনুযায়ী কর্পোরেট সেবা, ডিজিটাল টুলস ও টেলিযোগাযোগ অবকাঠামো পৌঁছে দিতে চাই।”

বাক্কোর প্রেসিডেন্ট তানভীর ইব্রাহিম বলেন, “আমাদের সদস্য প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও সহজ করে ব্যবসার পরিসর বাড়ানো বাক্কোর অন্যতম অগ্রাধিকার। বাংলালিংকের সঙ্গে এই চুক্তি দেশের আউটসোর্সিং খাতে সংযোগ আরও শক্তিশালী করার পাশাপাশি দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এই চুক্তি দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদার করার পাশাপাশি দেশের বিপিও, আইটি ও আইটি-নির্ভর সেবা খাতে পারস্পরিকভাবে উপকারী বিভিন্ন সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com