1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
Title :
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ শুভেন্দুর সঙ্গে দেবের সাক্ষাৎ, বিজেপিতে যোগদানের আলোচনা বাংলা কিউআরে পরিশোধের অর্থ তাৎক্ষণিক জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সিগারেটের স্ট্যাম্প-ব্যান্ডরোল ব্যবহারের নিয়মে পরিবর্তন এনবিআরের এশিয়ার অনেক মুদ্রা দুর্বল হলেও ডলারের বিপরীতে স্থিতিশীল টাকা ব্যাংকের পর্ষদে মনোনীত পরিচালক হতে শেয়ারধারী কোম্পানির এমডি বা পরিচালক বাধ্যতামূলক বন্ধ প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন ২৪ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে হবে ২০২৭ সালের হজ নিবন্ধন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বিডি থাই ফুড

মাধবপুরের আকলিমা খাতুন নির্যাতনের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরলেন আজ

  • আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১০.০৩ পিএম
  • ২৭৭ Time View

লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার গৃহকর্মী আকলিমা খাতুন অবশেষে দেশে ফিরেছেন। বুধবার (২৫-ফেব্রুয়ারি) ভোরে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দীর্ঘ এক দুঃসহ অভিজ্ঞতার পর স্বদেশের মাটিতে ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন তিনি। আকলিমার বাড়ি মাধবপুর উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের কোনাবাড়ি মহল্লায়। পরিবার সূত্রে জানা যায়, অভাব-অনটন দূর করার আশায় চলতি বছরের জানুয়ারিতে তিনি সৌদি আরবে পাড়ি জমান। জানা গেছে, ঢাকার বনানীতে অবস্থিত ‘আবির এন্ড ব্রাদারস লিমিটেড’ নামের একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে স্থানীয় দালাল জহির ও লতিফ মিয়ার সহযোগিতায় তাকে বিদেশে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর থেকেই তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয় বলে অভিযোগ করেন আকলিমা।

নির্যাতনের একপর্যায়ে তিনি গোপনে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার কল্যাণ বোর্ডের উদ্যোগে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দেশে ফিরিয়ে আনা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, দূতাবাস ও মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টায় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে। দেশে ফিরে আকলিমা খাতুন বলেন, ‘আমার মতো আর কোনো নারী যেন ভুয়া রিক্রুটিং এজেন্সি ও দালালের মাধ্যমে প্রতারণা ও নির্যাতনের শিকার না হন। নারী পাচার আইনে তাদের বিরুদ্ধে মামলা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

এ বিষয়ে জানতে চাইলে আকলিমা জানান মাধবপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি ও তার পরিবার। স্থানীয় সচেতন মহল বলছে, বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা ও নারী নির্যাতনের ঘটনা রোধে রিক্রুটিং এজেন্সি গুলোর কঠোর তদারকি এবং দালাল চক্রের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া জরুরি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com