1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
Title :
আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদ জামাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা ফরিদপুরের ভাঙ্গায় রাতের দুর্ঘটনায় নিহত দুই মোটরসাইকেল আরোহী জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৭টায় কুইজ বক্স বিডির “ওয়ার্ল্ড কাপ ফিভার ২০২৬”, মেগা পুরস্কার Realme C85 Pro ও প্রতি স্টেজে ১০ হাজার টাকা পুরস্কার হবিগঞ্জ ছেলের আঘাতে পিতার মৃত্যু, আটক ৩জন দিনাজপুরের বীরগঞ্জে ৩৩১ জনকে পবিত্র ঈদুল আযহার সহায়তা প্রদান কোরবানির চামড়া সংগ্রহে বড় প্রস্তুতি নিচ্ছে ট্যানারি খাত ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের নির্দেশনা

কুমিল্লা চান্দিনা বাসচাপায় এক নারী নিহত

  • আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.২৭ পিএম
  • ১৩৭ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস চাপায় আসমা বেগম নামের এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর ফুট ওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসমা বেগম (৫৫) চান্দিনা উপজেলার গাটিগড়া গ্রামের বাসিন্দা মৃত কেরামত আলী’র স্ত্রী।

পুলিশ জানায়, নোয়াখালী থেকে ঢাকাগামী ‘সারা এক্সপ্রেস’ (রেজি. নং- ঢাকা মেট্রো-ব-১২-৫৩৩৬) নামের বাসটি দ্রুত ও বেপরোয়া গতিতে চলার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আসমা বেগমকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। সংবাদ পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতবস্থায় তাঁকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. রুহুল আমিন জানান, দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যান। তবে বাসটি জব্দ করে পুলিশ হেফাজতে নিয়েছে। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তিনি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com