1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

সন্তানের চিকিৎসা করাতে না পেরে মায়ের আত্মহত্যা

  • আপডেট : সোমবার, ১৩ মে, ২০২৪, ১১.০৮ এএম
  • ১৯৪ Time View

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর কামরাঙ্গীরচরে বিষপানে আফরোজা (২৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, তিনি আর্থিক অনটনে শিশু সন্তানের যথাযথ চিকিৎসা খরচ জোগাতে না পারায় হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন।

রবিবার (১২ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টার দিকে তিনি মারা যান।

নিহতের স্বজনদের দাবি, নিহত আফরোজার তিন বছর বয়সী একটি সন্তান আছে। শিশুটি জন্মের পর থেকেই কিডনিজনিত সমস্যায় ভুগছিল। শিশুর চিকিৎসা খচর জোগাতে হিমশিম খাচ্ছিল পরিবারটি। অভাবের কারণে তার যথাযথ চিকিৎসা করাতে পারছিল না। তার চিকিৎসার খরচ ছিল ব্যয়বহুল। যা তাদের পক্ষে বহন করতে খুবই কষ্টকর হয়ে পড়েছিল। ধার দেনা করে এতোদিন চালিয়ে ছিলেন চিকিৎসা। এসব কারণে শিশুটির মা দুঃখ-কষ্টে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এ কারণে তিনি বিষ পান করে থাকতে পারেন।

নিহতের চাচা জাহাঙ্গীর ও ফুপু হেলেনা বেগমের সঙ্গে কথা বলে জানা যায়, আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে ঘরের মধ্যে বিষপানে অচেতন হয়ে পড়ে ছিল আফরোজা। পরে তাকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত আফরোজা মাদারীপুর জেলার শিবচর উপজেলার শিলার চর গ্রামের মো. রানার স্ত্রী। তার বাবার নাম মো. আলম। তার স্বামী মো. রানা গুলিস্তানের একটি কাপড়ের দোকানে কাজ করেন। বর্তমানে তারা কামরাঙ্গীরচর টেনারী পুকুর পাড়ে একটি ভাড়া বাসায় থাকতেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com