1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

হবিগঞ্জে ভাড়াটিয়া বাসা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

  • আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১০.২৪ পিএম
  • ৭০ Time View
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা মীরবাড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে মোঃ তোরাব আলী (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪-অক্টোবর) দুপুরে স্থানীয়দের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে পুলিশ মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তোরাব আলী মিরাশী বড়বাড়ী এলাকার মৃত চেরাগ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হাতুন্ডা মীরবাড়িতে আব্দুর শহিদের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিলেন। প্রায় ৬-৭ মাস ধরে তিনি চুনারুঘাট বাজারের মদিনা কাচ্চি ডাইন হোটেলে কর্মচারী হিসেবে কাজ করছিলেন। গত ২ অক্টোবর দুপুরে অসুস্থবোধ করায় তিনি হোটেলের ম্যানেজার আলাল মিয়ার কাছ থেকে ৫০ টাকা নিয়ে বাসায় ফিরে যান।
এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না শনিবার দুপুরে হোটেলের এক কর্মচারী কাজে ডাকার জন্য তার বাসায় গেলে সাড়া না পেয়ে ম্যানেজারকে খবর দেন। পরে বিষয়টি থানায় জানানো হয়। খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই জিকরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের উপস্থিতিতে ঘরের দরজা ভেঙে প্রবেশ করেন এবং বিছানায় তোরাব আলীর মরদেহ দেখতে পান।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃত্যুর কারণ নির্ধারণে মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com