1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ 

হবিগঞ্জ চাঁদা’দাবির অভিযোগে আটক ৩

  • আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ১০.১৯ পিএম
  • ২২০ Time View

লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক (বহিষ্কৃত) এনামুল হক সাকিবসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহরের চৌধুরী বাজারের খোয়াই মুখ এলাকা থেকে তাদের আটক করা হয়। এনামুল হক সাকিব শহরতলীর উমেদনগর গ্রামের আব্দুল মতিনের ছেলে। আটক অন্য দুজন হলেন, উমেদনগর গ্রামের শাহ আলমের ছেলে মো. শিহাব আহমেদ এবং নসরতপুর গ্রামের আব্দুল কাইয়ূমের ছেলে মো. মোশারফ।

স্থানীয় সূত্র জানায়, প্রায় ১৫ দিন আগে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে চৌধুরী বাজার খোয়াই মুখ এলাকার এক ব্যবসায়ীকে হুমকি দিয়ে ৪৪ হাজার টাকা আদায় করেন সাকিব। এরপর আবারও তার কাছে বড় অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন তিনি। মঙ্গলবার রাত ১০টার দিকে সাকিবের নেতৃত্বে শিহাব ও মোশারফসহ কয়েকজন ওই ব্যবসায়ীর দোকানে গিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে আওয়ামী লীগের দোসর হিসেবে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা তাদের আটক করে রাখে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করে। স্থানীয়রা জানান, এনামুল হক সাকিবের বিরুদ্ধে হবিগঞ্জ শহরসহ বিভিন্ন এলাকায় মব সন্ত্রাসের ভয় দেখিয়ে ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের কাছ থেকে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ রয়েছে। তিনি নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছিলেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি দেলোয়ার হোসেন বলেন,‘ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে সেনাবাহিনী তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com