1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির এসেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে প্রগতি ইন্স্যুরেন্স ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো ভিভো’র ঈদুল আযহা ক্যাম্পেইনের বিজয়ী ঘোষণাঃ চলবে ২৮ মে পর্যন্ত 1st Quarter Financial Statements of Mercantile Islami Insurance PLC ব্যাংক থেকে ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক মে মাসের ১২ দিনেই দেশে এলো ১.৬০ বিলিয়ন ডলার রেমিট্যান্স প্রথম প্রান্তিক প্রকাশ করেছে পূবালী ব্যাংক

ভুয়া সাংবাদিক শনাক্তে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি

  • আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ১২.৩৩ পিএম
  • ৩৫৫ Time View

রিয়াদ হোসাইন, লাকসাম প্রতিনিধি: সম্প্রতি দেশের বিভিন্ন থানা ও গুরুত্বপূর্ণ এলাকাজুড়ে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ভুয়া পরিচয়ের কারণে প্রকৃত ও পেশাদার সাংবাদিকরা তাদের পেশাগত মর্যাদা, বিশ্বাসযোগ্যতা ও নিরাপত্তা হারানোর ঝুঁকিতে পড়ছেন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার লাকসাম শহরসহ দেশের বিভিন্ন অঞ্চলে কোনো ধরনের সাংবাদিকতা সংক্রান্ত শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ কিংবা স্বীকৃত গণমাধ্যমে কাজের অভিজ্ঞতা ছাড়াই কিছু ব্যক্তি গলায় ভুয়া পরিচয়পত্র ঝুলিয়ে নিজেকে সাংবাদিক পরিচয় দিচ্ছেন। অভিযোগ রয়েছে, এদের অনেকেই কখনো কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেননি কিংবা কোনো নিবন্ধিত মিডিয়া হাউসের সঙ্গে সম্পৃক্ত নন।

ভুয়া সাংবাদিক পরিচয়ের আড়ালে এসব ব্যক্তি বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের কাছে ভয়ভীতি প্রদর্শন, অবৈধ সুবিধা আদায়, চাঁদাবাজি ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির মতো অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ উঠেছে। এতে করে প্রকৃত সাংবাদিক সমাজ যেমন বিব্রত হচ্ছে, তেমনি সাধারণ মানুষের কাছেও গণমাধ্যমের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।

স্থানীয় সচেতন নাগরিক ও সাংবাদিক নেতৃবৃন্দ মনে করছেন, ভুয়া সাংবাদিকদের অবাধ চলাচল অব্যাহত থাকলে পেশাদার সাংবাদিকতা মারাত্মক হুমকির মুখে পড়বে। তারা অবিলম্বে এসব ভুয়া সাংবাদিককে সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

একই সঙ্গে প্রকৃত সাংবাদিকদের জন্য একটি যাচাইযোগ্য, স্বচ্ছ ও কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত পরিচয়পদ্ধতি চালুর ওপর গুরুত্বারোপ করেছেন তারা। এতে সাংবাদিকতার নামে অপব্যবহার বন্ধ হবে এবং দায়িত্বশীল সাংবাদিকরা নিরাপদে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন বলে মত দেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com