1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ 

বড়লেখা উপজেলার আমেরিকা প্রবাসী আ. লীগ নেতা মিজান, দেশে প্রত্যাবর্তনে হয়ে গেলেন বিএনপি

  • আপডেট : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ১২.৩৩ পিএম
  • ২৫৭ Time View

আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির পক্ষ থেকে অনুপ্রবেশ ঠেকাতে দলীয় ভাবে কঠোর অবস্থান নিলেও মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুযোগ সন্ধানী কিছু আওয়ামী লীগ নেতাদের বিএনপিতে পুনর্বাসন করার অভিযোগ উঠেছে।

পরিবর্তিত পরিস্থিতিতে রঙ বদলে বিএনপিতে ভেড়ার চেষ্টা করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতারা। শুধু তাই নয় প্রবাসী অধ্যুষিত বড়লেখা উপজেলার আমেরিকা প্রবাসী তালিকায় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিজান বাংলাদেশে প্রত্যাবর্তনে বিএনপির নেতা সেজে মোটর শোভাযাত্রায় ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।

বিগত আওয়ামী লীগ আমলে বন ও পরিবেশমন্ত্রী শাহাবুদ্দিনের মঞ্চে গিয়ে বক্তব্য দিয়ে নিজেকে তার আদর্শিক নেতা দাবী করা আমেরিকা প্রবাসী মিজানুর রহমান মিজান এখন বিএনপির নেতা সাজার অভিযোগ উঠেছে। এমনকি সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথেও ছিল তার বিশেষ সখ্যতা জানা যায়। গোটা বড়লেখা উপজেলায় মিজানকে নিয়ে ব্যাপক তোলপাড় চলছে।

এদিকে জানা যায়, মিজানুরের বড় ভাই আমেরিকা প্রবাসী জিল্লুর রহমান আওয়ামীলীগ সক্রিয় এক নেতা হিসেবে পরিচিত। আর তার বাবা দূর্গা শফিক ছিলেন বড়লেখা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং মৃত্যুর পূর্বে উপদেষ্টা হিসেবে নির্বাচিত হন। মিজান বিগত শেখ হাসিনা সরকারের আমলে, আওয়ামী এমপি ও মন্ত্রী সাহাব উদ্দিন কে আমার নেতা বলে সংবোধন করে নিউ ইয়র্কে বক্তব্য দিয়ে ছিলেন, সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে উঠেন। মিজানুরকে আওয়ামী লীগের বিভিন্ন সভা সমাবেশে দেখা গেছে। বর্তমানে দেশে প্রত্যাবর্তনে আমেরিকা থেকে বাংলাদেশে আসছেন বলে বিশাল বাজেট করে অনেককে ভাড়া করে বিএনপির নেতা সেজে মোটর শোভাযাত্রা করেছেন ব্যাপক আয়োজনের মাধ্যমে। শুধু এই মিজান নয় আরোও অনেক নেতা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের ছত্র-ছায়ায় বড়লেখা ও মৌলভীবাজারে বিএনপির মিছিল মিটিংয়ে এ দেখা যায়। স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ দলের অনেক শীর্ষ নেতারা মিজান সহ অনেক আওয়ামীলীগ প্রবাসী ও ধনাট্য নেতাদের কাছ থেকে ফায়দা লুটছেন এমনও অভিযোগ বিস্তর। এ ঘটনায় বিএনপির স্থানীয়  নেতারা ছাড়াও তৃণমূলের কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

জাতীয় নির্বাচনের আগে সিলেট বিভাগ জুড়ে হাইব্রিট প্রবাসী আওয়ামীলীগ নেতারা দেশে প্রত্যাবর্তন করছেন বিএনপির নেতা সেজে। বিভিন্ন আসনের সংসদ সদস্য প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণার জন্য প্রবাস থেকে দেশে আসছেন আওয়ামীলীগ পদধারী নেতা কর্মীরা। এক সময় যারা আওয়ামীলীগ ছিলেন এখন তারা বিএনপির বিদেশে বিভিন্ন বড়-বড় পদবী নেতা হিসেবে দেখা যাচ্ছে। কেন্দ্রীয় বিএনপির নেতাদের সাথে দেখা যায় দহরম মহরম সম্পর্ক, অনেকে কেন্দ্রীয় ও প্রবাসী নেতাদের সাথে ছবি তুলে সোস্যাল মিডিয়ায় ছবি ছাড়তে দেখা যায়।

এদিকে আমেরিকা প্রবাসী আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মিজান বড়লেখা উপজেলা বিএনপিতে নেতা সেজে দেশে প্রত্যাবর্তনে তৃণমূলের নেতাকর্মীরা বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com