1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে ডোরিন পাওয়ার Price Sensitive Information of Doreen Power Generations and Systems Ltd. গর্ভবতী সেজে সোহরাওয়ার্দী উদ্যানে আনিকার মাদকের রাজত্ব বিশ্ব শোভন কর্মদিবসে চুক্তিভিত্তিক ও পরিচর্যা কর্মীদের ন্যায়সংগত অধিকার নিশ্চিতের আহবান জানায় আওয়াজ ফাউন্ডেশন ও পোশাক শ্রমিক উন্নয়ন জনকল্যাণ সংস্থা সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা চট্টগ্রামে ফুডপান্ডা বন্ধের কর্মসূচি কঠোরভাবে পালনের ঘোষণা রেস্তোরাঁ মালিকদের আলমডাঙ্গায় চপ-পেঁয়াজু বিক্রেতা চয়েন আলী হত্যা মামলার প্রধান আসামি হেলাল গ্রেপ্তার টাঙ্গাইলে শিশুর ওপর যৌন নিগ্রহের দায়ে দুই জনের যাবজ্জীবন টাঙ্গাইলে ২০ গ্রামের যোগাযোগ ব্যবস্থা বদলে গেল ব্যক্তি উদ্যোগে জেনারেল ইনস্যুরেন্স খাতে NAV বিবেচনায় বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান

সফলভাবে শেষ হলো হোস্টিং সামিট ২০২৬

  • আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ১১.৪৬ এএম
  • ৫৭৯ Time View

দেশের হোস্টিং শিল্পের ভবিষ্যৎ নির্ধারণে অষ্টমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল ‘হোস্টিং সামিট ২০২৬’। আজ ৪ জানুয়ারি , রবিবার রাজধানীর নিকুঞ্জে দেশের ওয়েব হোস্টিং শিল্পের উন্নয়ন, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে এই সামিট দেশের ডিজিটাল অবকাঠামোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এই সামিটের আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় হোস্টিং প্রতিষ্ঠান আলফা নেট। দেশের ৩০টিরও বেশি হোস্টিং কোম্পানির প্রধান নির্বাহী ও প্রযুক্তি কর্মকর্তারা অংশ গ্ৰহন করছেন।এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন (বিটিআরসি), বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল), বেসিস, ইক্যাব, আইএসপিএবি, বাক্কো এবং পুলিশের সাইবার নিরাপত্তা শাখার প্রতিনিধিরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী প্রযুক্তিবিদ আবু সুফিয়ান হায়দার ।

সামিটের আহ্বায়ক মো. একরামুল হায়দার জানান, এবারের আলোচনার মূল ফোকাস হলো ওয়েব হোস্টিং শিল্পের অবকাঠামো উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা এবং দক্ষ জনশক্তি তৈরি।

তিনি আরও বলেন, আমরা চাই দেশের হোস্টিং কোম্পানিগুলো আন্তর্জাতিক মানের সঙ্গে খাপ খাইয়ে দেশের ডিজিটাল অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। সামিটে অংশগ্রহণকারীরা বাস্তবসম্মত কর্মপরিকল্পনা ও উন্নয়ন নীতি গ্রহণ করবেন।

উদ্যোক্তা ও প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে হোস্টিং শিল্পে ব্যাপক সম্ভাবনা রয়েছে। দেশীয় হোস্টিং প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে পারে, যদি নিরাপত্তা, অবকাঠামো এবং প্রযুক্তি দক্ষতা উন্নয়নে মনোযোগ দেওয়া হয়। সামিটের মাধ্যমে শুধু আলোচনা নয়; সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ও দৃঢ় হবে, যা দেশের ডিজিটাল ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com