1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত

  • আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১০.৩২ পিএম
  • ১৫৫ Time View

লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জে তুচ্ছ বিষয় নিয়ে দুপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার (২৩-ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুর গ্রামের মৃত আলী হায়দারের ছেলে দুলাল মিয়ার একটি গরু একই গ্রামের মৃত নজরুল মিয়ার ছেলে লিটন মিয়ার জমির উপর ঘাস খাওয়ানোর জন্য খুঁটিতে বাঁধে। এ নিয়ে সন্ধ্যায় দুজনের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এরই জের ধরে সোমবার দুপুরে বিষয়টি নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে৷ প্রায় ২ ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

স্থানীয় ইউপি সদস্য মো. নজু মিয়া চৌধুরী বলেন, তুচ্ছ বিষয় নিয়ে দুলাল মিয়া ও লিটন মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আজমিরীগঞ্জ থানার ওসি মো. আকবর হোসেন কালবেলাকে বলেন, গরুকে খুঁটিতে বেঁধে রাখা নিয়ে দুপক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com