1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লভ্যাংশ ঘোষণা করেছে গ্লোবাল হেভি কেমিক্যালস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে নাহী অ্যালুমিনিয়াম কুমিল্লায় সাঁড়াশি অভিযানে এক রাতে আটক ২৯৯, ১৫৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা সিটি গ্রুপের খেলাপি পাঁচ প্রতিষ্ঠানের জন্য ব্যাংক কোম্পানি আইনের ধারা স্থগিত বুড়িচংয়ের বারেশ্বরে কৃষিজমির মাটি-বালু লুটের মহোৎসব, অভিযোগের তির ওয়ার্ড যুবদলের সভাপতির দিকে বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে প্রাক্‌-অর্থায়ন স্কিমবিষয়ক চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের পারপেচুয়াল বন্ডে ১০ শতাংশ মুনাফা ঘোষণা কালিয়ার পেড়লী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি নেতা শহিদুলের মনোনয়ন প্রত্যাশা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

বাকৃবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির নতুন কমিটি ঘোষণা  

  • আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ২.২৪ পিএম
  • ৩৬০ Time View

বাকৃবি প্রতিনিধি: হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটি (এইচআরডিএস) আনুষ্ঠানিকভাবে তাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার নতুন কমিটি ঘোষণা করেছে। নবগঠিত এই কমিটিতে মো. লিখন ইসলামকে সভাপতি এবং মো. জুলফিকার সুলতানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ২৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে কামরুল হাসান ও সাদিয়া রহমান আশা, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রিজন ও মোছা. তাহমিনা আক্তার এমা।

সাংগঠনিক সম্পাদক পদে আরাফাত রহমান আকিব, কোষাধ্যক্ষ পদে আব্দুল্লাহ বিন আতাউর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোছা. সাদিয়া সিদ্দিকা শান্তা ও আহসানুল হক হিমেল মনোনীত হয়েছে।

এছাড়াও কমিটিতে আইন সহায়তা, দপ্তর, গবেষণা ও সংখ্যালঘু বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মোট ২৩ জন শিক্ষার্থীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, মানবাধিকার রক্ষা এবং শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কমিটি কাজ করে যাবে। নতুন কমিটির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com