1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
Title :
‘স্বপ্নের ওমরাহ ২০২৬’ ক্যাম্পেইনের আওতায় তিন জন ডিস্ট্রিবিউশন পার্টনারকে ওমরাহ প্যাকেজ পুরস্কার দিল ভিভো ভি৮০: নতুন রং ও নতুন ডিজাইনে আসছে নতুন চমক ১২ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে নির্মাণ, বিদ্যুৎ ও পানি খাতের ছয় আন্তর্জাতিক প্রদর্শনী (৩১তম বিল্ড সিরিজ, ২৮তম পাওয়ার সিরিজ ও ৮ম ওয়াটার এক্সপো ২০২৬) বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমন্বিত শিক্ষার্থী ব্যাংকিং সেবা ‘ট্রাস্ট নেক্সটজেন’ চালু করল ট্রাস্ট ব্যাংক পিএলসি. টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি মুরাদনগরের প্রাণের দাবি বাঁশকাইটে রেলস্টেশন, মানববন্ধনে এলাকাবাসীর জোরালো দাবি “আসন্ন ২৪-৪৮ ঘণ্টা: বিশ্ব সভ্যতার কিনারায় ভূ-রাজনৈতিক মারণাস্ত্রের মহাতাণ্ডবীয় আস্ফালনের আশঙ্কা!” পোশাক কারখানা বন্ধ বা উৎপাদন ব্যাহত করলে আইনানুগ ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

‘স্বপ্নের ওমরাহ ২০২৬’ ক্যাম্পেইনের আওতায় তিন জন ডিস্ট্রিবিউশন পার্টনারকে ওমরাহ প্যাকেজ পুরস্কার দিল

  • আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৯.৩৬ পিএম
  • ৫৪ Time View

ঢাকা, ০৩ নভেম্বর ২০২৬: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) উপায় ‘স্বপ্নের ওমরাহ ২০২৬’ ক্যাম্পেইনের আওতায় তিনজন ডিস্ট্রিবিউশন পার্টনারকে ওমরাহ প্যাকেজ পুরস্কার দিয়েছে। তাঁদের অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়, যার মাধ্যমে তাঁরা পবিত্র ওমরাহ পালনের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের সুযোগ পেয়েছেন।

২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই ক্যাম্পেইন পরিচালিত হয়। উপায়ের ডিস্ট্রিবিউশন পার্টনারদের পরিশ্রম, আন্তরিকতা ও অবদানের স্বীকৃতি জানাতে এই উদ্যোগ নেওয়া হয়। দেশের বিভিন্ন প্রান্তে মানুষের কাছে ডিজিটাল আর্থিক সেবা পৌঁছে দিতে এসব পার্টনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

ক্যাম্পেইনের তিন বিজয়ী হলেন বগুড়ার মো. আবু সেলিম রেজা ও মো. আবু মুসা এবং যশোরের মো. তানবীর হাসান।

ঢাকায় উপায়ের করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপায়ের প্রতিনিধিরা তাঁদের অভিনন্দন জানান এবং আসন্ন ওমরাহ পালনের জন্য শুভকামনা জানান।

‘স্বপ্নের ওমরাহ ২০২৬’ ক্যাম্পেইনের মাধ্যমে উপায় তার ডিস্ট্রিবিউশন পার্টনারদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এই উদ্যোগে তাঁদের কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন পূরণের সুযোগও তৈরি হয়েছে।

উপায় তার ব্যবসায়িক অগ্রযাত্রায় ডিস্ট্রিবিউশন পার্টনারদের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে পার্টনারদের অবদানের স্বীকৃতি দেওয়া এবং তাঁদের সঙ্গে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে চায় প্রতিষ্ঠানটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com