1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
Title :
নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ; দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের উন্নয়নে বাংলাদেশ পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকার সিএসআর অনুদান ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায় প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে রানার অটোমোবাইলস প্রথম প্রান্তিক করেছে মুন্নু সিরামিক Financial Statements of Runner Automobiles PLC Price Sensitive Information of Runner Automobiles PLC

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

  • আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৯.০৪ পিএম
  • ১২৯ Time View

ঢাকা, ০৩ নভেম্বর, ২০২৬ – গ্লোবাল টেক জায়ান্ট ও বাংলাদেশের নাম্বার ওয়ান হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে এর নতুন স্মার্টফোন, রেডমি ১৭ ফাইভজি নিয়ে এসেছে। দ্রুতগতির কানেক্টিভিটি, নির্ভরযোগ্য পারফরম্যান্স ও দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ নিশ্চিত করতে স্মার্টফোনটি তৈরি করা হয়েছে। স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ফাইভজি কানেক্টিভিটির পাশাপাশি, ডিভাইসটিতে সুবিশাল ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, কর্নিং গরিলা গ্লাস ৭আই প্রোটেকশন ও প্রিমিয়াম লুকের জন্য ডায়নামিক আরজিবি লাইট ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারকারীকে স্মার্টফোন ব্যবহারে অনবদ্য অভিজ্ঞতা দিবে।

প্রতিদিনের ব্যস্ত ডিজিটাল লাইফস্টাইলের জন্য তৈরি রেডমি ১৭ ফাইভজি ব্যবহারকারীদের দ্রুততম ইন্টারনেট স্পিড, স্মুথ ভিডিও স্ট্রিমিং, রেসপন্সিভ অনলাইন গেমিং ও নিরবচ্ছিন্ন ব্রাউজিং আভিজ্ঞতা নিশ্চিত করবে। এর উন্নত স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর প্রতিদিনের স্মুথ পারফরম্যান্স ও মাল্টিটাস্কিং নিশ্চিত করতে সহায়তা করবে। যা শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের পাশাপাশি, কাজ, পড়াশোনা ও বিনোদনের ক্ষেত্রে স্মার্টফোনের ওপর নির্ভর করেন এমন ব্যবহারকারীদের জন্য একটি আদর্শ ডিভাইস।

রেডমি ১৭ ফাইভজিতে সুবিশাল ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারকারীদের দীর্ঘসময় ধরে কানেক্টেড রাখতে সক্ষম। ডিভাইসের ডাউন টাইম কমাতে ৪৫ ওয়াট টার্বো চার্জিংয়ের পাশাপাশি, এতে ১২০ হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট ও ৬.৯ ইঞ্চি ডিসপ্লে রয়েছে; যা ব্যবহারকারীদের স্মুথ স্ক্রলিং ও অনন্য ভিউইং অভিজ্ঞতা নিশ্চিত করবে। স্মার্টফোনটিকে আরও ডিউরেবল করতে এতে কর্নিং গরিলা গ্লাস ৭আই ও আইপি৬৪ ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিজট্যান্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা প্রতিদিনের স্ক্র্যাচ ও ড্রপ থেকে ডিভাইসটিকে সুরক্ষিত রাখবে।

প্রতিদিনের মুহূর্তগুলোকে স্পষ্টভাবে ধারণ করতে স্মার্টফোনটিতে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। রেডমি ১৭ ফাইভজি, শাওমি হাইপারওএস ৩-এর সমন্বয়ে প্রতিদিনের ব্যবহারে নির্ভরযোগ্যতার পাশাপাশি, সর্বাধুনিক কানেক্টিভিটি সুবিধা নিশ্চিত করবে। এছাড়াও, এর ডায়নামিক আরজিবি লাইট একে ব্যবহারকারীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে।

এ বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “বাংলাদেশের ফাইভজি যুগের দিকে এগিয়ে যাওয়ার এই সময়ে সবার কাছে অত্যাধুনিক প্রযুক্তি সহজলভ্য করা শাওমির প্রতিশ্রুতি। রেডমি ১৭ ফাইভজি নিয়ে আসার মাধ্যমে আমরা আমাদের ফাইভজি পোর্টফোলিওকে আরও শক্তিশালী করেছি এবং আমাদের বিভিন্ন প্রাইস সেগমেন্টের ফ্যানদের সামনে আরও বেশি বিকল্প নিয়ে এসেছি। আমাদের লক্ষ্য, ক্রেতারা যেন পারফরম্যান্স বা দাম নিয়ে না ভেবেই ফাইভজি কানেক্টিভিটির সুবিধা উপভোগ করতে পারেন। আমাদের বিশ্বাস, ফাইভজি কেবল প্রিমিয়াম স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়; বরং, এটি সবার নাগালে পৌঁছানো উচিত।”

ব্ল্যাকও ভিভিড অরেঞ্জ দুইটি আকর্ষণীয় রঙে এবং ৬ জিবি + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে, যার মূল্য ৩১,৯৯৯ টাকা মাত্র।

দ্রুততম কানেক্টিভিটি, অনবদ্য পারফরম্যান্স, ফাস্ট চার্জিং, উন্নত ডিউরেবিলিটি ও প্রতিদিনের স্মুথ পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি রেডমি ১৭ ফাইভজি এখন বাংলাদেশজুড়ে সকল শাওমি অথোরাইজড স্টোর ও রিটেইল পার্টনারদের কাছে পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে আরও বিস্তারিত জানতে https://www.mi.com/bd/ ভিজিট করুন বা শাওমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/XiaomiBangladesh ফলো করুন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com