1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
Title :
এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো

বাংলাদেশে বিনিয়োগকারীরা আধুনিক সেবা পাচ্ছেন না: বিডা চেয়ারম্যান

  • আপডেট : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ১১.২২ পিএম
  • ২৬৯ Time View

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘আমরা বলছি, দুর্নীতি কমাতে চাই। ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য আধুনিক সেবার মান নিশ্চিত করতে চাই। কিন্তু কোনো কারণে বাংলাদেশে বিনিয়োগকারীরা এই আধুনিক সেবা পাচ্ছেন না।’

আশিক চৌধুরী বলেন, ‘ওয়ান স্টপ সার্ভিসের (ওএসএস) মাধ্যমে আমাদের চেষ্টা ছিল ব্যবসায়ী বা বিনিয়োগকারীদের সরকারি ও বেসরকারি খাতে নিরবচ্ছিন্ন সেবা দেওয়া। তবে বাস্তবে দেখা যাচ্ছে আমরা কোনোভাবেই তা যথাযথভাবে করতে পারছি না।’

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিডার সম্মেলন মিলনায়তনে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) বা এক দরজায় সব সেবা সুবিধা আরও সহজ করতে চার ব্যাংক ও সাত সিটি করপোরেশনের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে বিডা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আশিক চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য মো. শাহারুল হুদা। এ সময় আরও ছিলেন বিডার নির্বাহী সদস্য নাহিয়ান রহমান ও ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদসহ অন্যান্য প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সমঝোতা স্মারক স্বাক্ষর করা ব্যাংকগুলো হলো রূপালী ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। এ ছাড়া সিটি করপোরেশনগুলোর মধ্যে রয়েছে রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আশিক চৌধুরী আরও বলেন, ‘আমরা প্রকৃত ওয়ান স্টপ সার্ভিস থেকে এখনো অনেক দূরে আছি। আমরা এমন একটি ব্যবস্থার দিকে যেতে চাই, যেখানে ক্ষুদ্র উদ্যোক্তা কিংবা বড় শিল্পগোষ্ঠীরাও এক জায়গা থেকে সব সেবা পান। তবে সিটি করপোরেশন, বিডা কিংবা ব্যাংক—যেখানেই বিনিয়োগকারীদের যেতে হয়, প্রতিবারই একই কাগজপত্রের বড় বান্ডিল জমা দিতে হয়।

আশিক চৌধুরী আরও বলেন, যেসব দেশ অনেক দূর এগিয়ে গেছে, তারা সব প্রতিষ্ঠানের মধ্যে তথ্যের (ডেটা) সমন্বয় রেখেছে। সরকারকে একবার কোনো তথ্য দিলে সব সংস্থা ওই তথ্য একসঙ্গে ব্যবহার করতে পারে। বাংলাদেশেও ওই ব্যবস্থার দিকে এগোতে হবে।

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ বলেন, গ্রাহক হোক বা বিনিয়োগকারী সবার জন্যই মূল বিষয় হচ্ছে ইউজার ইন্টারফেস (ইউআই) ও ইউজার এক্সপেরিয়েন্স (ইউএক্স)। এই দুটি দিক যদি গ্রাহকদের বাস্তব অভিজ্ঞতা ও ফিডব্যাকের ভিত্তিতে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মে যোগ করা যায়, তাহলে এর সুফল পুরো বিনিয়োগ ব্যবস্থাতে প্রতিফলিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com