ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৬:
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার (আইন কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পাওয়ায় ব্যারিস্টার জাইমা রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ-ZSP)-এর সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের প্রকাশিত কর্মকর্তাদের তালিকায় জাইমা রহমানকে “Legal Officer – Bangladesh” হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি সভাপতির কার্যালয়ের আইনি বিষয়গুলোতে দায়িত্ব পালন করবেন।
অভিনন্দন বার্তায় এম গিয়াস উদ্দিন খোকন বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় স্বার্থের প্রশ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং জিয়া পরিবারের ঐতিহাসিক ভূমিকা ও আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও পরিচিতি আরও সমৃদ্ধ করতে নতুন প্রজন্মের প্রতিনিধিদের পেশাগত সাফল্য গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ব্যারিস্টার জাইমা রহমানের আন্তর্জাতিক পরিসরে আইন বিষয়ে দায়িত্ব পালন বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা। জিয়া পরিবারের ঐতিহ্য, বাংলাদেশের জাতীয়তাবাদী চেতনা এবং দেশের ইতিহাস ও স্বার্থের প্রতি দায়িত্বশীল থেকে তিনি তাঁর পেশাগত দায়িত্ব পালন করবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
এম গিয়াস উদ্দিন খোকন ব্যারিস্টার জাইমা রহমানের সুস্বাস্থ্য, সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।