1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
Title :
হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত করল ইসি বন্ধ হতে যাওয়া ৪ এনবিএফআইয়ের আমানতকারীদের টাকা ফেরাতে স্কিম বাংলাদেশ ব্যাংকের জাতিসংঘে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ, নতুন ইতিহাস তারেক রহমানের কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪

হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

  • আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০.২৫ পিএম
  • ৩৪ Time View

ব্যাংকের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। তবে ২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে আগামী শুক্র ও শনিবার (২৫ ও ২৬ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়।

সার্কুলারে বলা হয়েছে, স্বাভাবিক ব্যাংকিং সময়ের বাইরে হলেও শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ও শনিবার (২৬ সেপ্টেম্বর) হজ নিবন্ধনকারীদের কাছ থেকে টাকা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো খোলা থাকবে।

হজ নিবন্ধনকারীরা টাকা জমা দিতে যতক্ষণ ব্যাংকে অবস্থান করবেন, ততক্ষণ নিরাপদে নিবন্ধনের অর্থ গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শাখাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ২০ সেপ্টেম্বরের স্মারকের পরিপ্রেক্ষিতে ২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সুপারভিশন ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স বিভাগ থেকে জারি করা নির্দেশনাটি দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com