1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: পোস্টাল ব্যালটে ভোট শুরু ২১ জানুয়ারি থেকে

  • আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ১২.১৯ পিএম
  • ১৭১ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য পোস্টাল ব্যালটে নিবন্ধনকারীরা আগামী ২১ জানুয়ারির পর থেকে ভোট দিতে পারবেন।

সোমবার (১৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এতে বলা হয়, আপনার প্রদত্ত ঠিকানায় পোস্টাল ব্যালট পৌঁছালে নিজ দায়িত্বে তা সংগ্রহ করে ২১ জানুয়ারির পর অ্যাপে লগইন করে ভোটাধিকার প্রয়োগ করুন।

দেশের ভেতরের তিন শ্রেণির নাগরিক- সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদিরা এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এ ছাড়া ১২০টির বেশি দেশে অবস্থানরত প্রবাসীরাও এবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন। পোস্টাল ব্যালটে ভোট দিতে সবমিলিয়ে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com