দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৬ আগস্ট থেকে ২০ আগস্ট) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এনভয় টেক্সটাইল লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৫ দশমিক ৮১ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৬৫ টাকা ২০ পয়সায়।
সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক। আলোচ্য সপ্তাহে ব্যাংকটির শেয়ার দর বেড়েছে ১৫ দশমিক ৬৩ শতাংশ।
তালিকায় তৃতীয় স্থানে থাকা রিলায়েন্স ওয়ানের শেয়ার দর বেড়েছে ১৩ দশমিক ৬৮ শতাংশ।
সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- আরামিট, রানার অটো, কাট্টলি টেক্সটাইল, পপুলার লাইফ, শমরিতা হসপিটাল, এস আলম কোল্ড রোল্ড স্টিল এবং গ্লোবাল ইন্স্যুরেন্স।