1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কবি কাদের নেওয়াজের আঙ্গিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপন কর্মসূচি সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি

বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার

  • আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৩.১৮ পিএম
  • ৩৩১ Time View

বিদায়ী ২০২৫–২৬ অর্থবছরে বিদেশি ঋণের সুদ ও আসল মিলিয়ে প্রায় ৪৪৯ কোটি ৪০ লাখ মার্কিন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। একই সময়ে বিদেশি ঋণের ছাড় ও নতুন ঋণের প্রতিশ্রুতি কমে যাওয়ায় অর্থনীতিতে ঋণ পরিশোধের চাপ আরও বাড়ছে।

রোববার (২ আগস্ট) বিদেশি ঋণ ছাড়, প্রতিশ্রুতি ও ঋণ পরিশোধসংক্রান্ত হালনাগাদ তথ্য প্রকাশ করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।

ইআরডির প্রতিবেদনে বলা হয়েছে, বিদায়ী অর্থবছরে সুদ ও আসল মিলিয়ে মোট ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার পরিশোধ করা হয়েছে। এর মধ্যে ঋণের আসল বাবদ ২৯৫ কোটি ডলার এবং সুদ বাবদ ১৫৪ কোটি ডলার পরিশোধ করা হয়েছে। অর্থাৎ প্রতি মাসে গড়ে ৩৭ কোটি ৫০ লাখ ডলারেরও বেশি ঋণ শোধ করতে হয়েছে।

এর আগে ২০২৪–২৫ অর্থবছরে বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ ছিল ৪০৯ কোটি ডলার। সংশ্লিষ্টরা বলছেন, বড় বড় অবকাঠামো প্রকল্পের ঋণের কিস্তি পরিশোধ শুরু হওয়ায় বৈদেশিক ঋণের দায় দ্রুত বাড়ছে, যা অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

অন্যদিকে, ঋণ পরিশোধ বাড়লেও কমেছে বিদেশি ঋণের ছাড় ও নতুন প্রতিশ্রুতি। বিদায়ী অর্থবছরে ঋণ ছাড় হয়েছে ৮০৭ কোটি ডলার, আর নতুন ঋণের প্রতিশ্রুতি এসেছে ৮৩২ কোটি ডলার।

ঋণ ছাড়ের ক্ষেত্রে শীর্ষে রয়েছে বিশ্বব্যাংক, যারা ২০৭ কোটি ডলার ছাড় করেছে। দ্বিতীয় অবস্থানে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), যার ছাড়ের পরিমাণ ১৯১ কোটি ডলার। তৃতীয় অবস্থানে থাকা রাশিয়া দিয়েছে ১০৫ কোটি ডলার। তবে বিদায়ী অর্থবছরে ভারত ও চীন নতুন কোনো ঋণের প্রতিশ্রুতি দেয়নি।

ইআরডির তথ্য অনুযায়ী, গত ১৪ বছরে বিদেশি ঋণ পরিশোধ প্রায় চার গুণ বেড়েছে। ২০১২–১৩ অর্থবছরে বাংলাদেশ মোট ১১০ কোটি ডলার ঋণ পরিশোধ করেছিল। ২০২১–২২ অর্থবছরে তা বেড়ে ২০১ কোটি ডলার, ২০২২–২৩ অর্থবছরে প্রায় ৩০০ কোটি ডলার এবং ২০২৫–২৬ অর্থবছরে প্রায় ৪৫০ কোটি ডলারে পৌঁছেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী বছরগুলোতে ঋণ পরিশোধের চাপ আরও বাড়তে পারে। কারণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, কর্ণফুলী টানেল এবং মেট্রোরেল প্রকল্পসহ বেশ কয়েকটি বড় প্রকল্পের ঋণের কিস্তি পরিশোধ শুরু হয়েছে বা শিগগিরই শুরু হবে।

ইআরডির কর্মকর্তাদের মতে, বিভিন্ন মেগা প্রকল্পের ঋণের গ্রেস পিরিয়ড শেষ হয়ে যাওয়ায় আগামী বছরগুলোতে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ আরও বৃদ্ধি পাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com