1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ফার কেমিক্যাল সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং সিনিয়র সাংবাদিক নুরুল হাসান খান এর মৃত্যুতে ইআরএফ’র শোক গাইবান্ধায় বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের উদ্বোধন কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার প্রদানে আইডিএলসি’র জমকালো আয়োজন নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পুরুষ্কার পেলেন উদ্যোক্তা মনির হোসেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র স্থানান্তরিত বারিধারা শাখার উদ্বোধন বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের প্রতি অ্যামচেমের আহ্বান সংস্কার কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব

বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের “হেলথ ক্যাডার ডে-২০২৬” আয়োজনে ব্যাংকিং পার্টনার প্রিমিয়ার ব্যাংক

  • আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬, ২.৫৬ পিএম
  • ২৬১ Time View

বাংলাদেশ সিভিল সার্ভিস হেলথ ক্যাডার আ্যাসোসিয়েশন (BCSHCA) দেশের স্বাস্থ্য খাতের ইতিহাসে প্রথমবারের মতো “হেলথ ক্যাডার ডে-২০২৬” উদযাপন করেছে। রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের এই আয়োজনে ব্যাংকিং পার্টনার হিসেবে প্রিমিয়ার ব্যাংক অংশগ্রহণ করে।

আয়োজনে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের পেশাজীবী আন্দোলনের ইতিহাস আমাদের গর্বের অংশ। ১৯৭৮ সালে চিকিৎসক, প্রকৌশলী ও কৃষিবিদদের আন্দোলন পেশাজীবীদের অধিকার প্রতিষ্ঠায় যুগান্তকারী ভূমিকা রেখেছিল, যার অংশ হতে পেরে আমি গর্বিত। কোভিড ১৯ ভ্যাকসিন বৈশ্বিক পর্যায় থেকে দেশে আনার উদ্যোগেও তাঁর সম্পৃক্ততার কথা বলেন। বিসিএস হেলথ ক্যাডার এর চিকিৎসক ও সদস্যদের জন্য প্রিমিয়ার ব্যাংকের বিশেষায়িত ব্যাংকিং সুবিধার কথা উল্লেখ করে তিনি চেম্বার, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার স্থাপন বা সম্প্রসারণে এসএমই লোন, প্রেফারেনশিয়াল এফডিআর রেট, প্রি অ্যাপ্রুভড ক্রেডিট কার্ড, হোম ও অটো লোনে বিশেষ সুবিধা এবং কিউআর কোড ভিত্তিক ডিজিটাল আ্যাপ্লিকেশনের কথা বলেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ স্বাস্থ্য খাতের পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি, নীতি-সংলাপ জোরদার এবং জনগণের জন্য আরও উন্নত ও টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com