1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
Title :
জেনারেল ইনস্যুরেন্স খাতে NAV বিবেচনায় বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান ১২ মাসের স্ক্রিন প্রোটেকশন, অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি টাঙ্গাইলে দুর্গোৎসবে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা টাঙ্গাইলে জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২ দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক নতুন বেতন-ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, রিটার্নে থাকবে না হিসাব পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নাহি অ্যালুমিনিয়াম সামাজিক মাধ্যমে ‘ঝুঁকিহীন আয়ের’ প্রলোভনে বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল

  • আপডেট : শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৯.২৮ পিএম
  • ১৬৪ Time View

কক্সবাজারের মহেশখালীতে নতুন কার্গো আসায় তিন দিন বন্ধ থাকার পর আবার গ্যাস সরবরাহ শুরু করেছে এক্সিলারেট এনার্জির ভাসমান সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিট বা এলএনজি টার্মিনাল। শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে চালু হওয়া টার্মিনাল থেকে আপাতত ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। দুটি টার্মিনাল থেকে বর্তমানে মোট এলএনজি সরবরাহ হচ্ছে ৬৮৬ মিলিয়ন ঘনফুট। রাত ১২টা নাগাদ আরও প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়তে পারে বলে জানা গেছে। এতে সামগ্রিক গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার আশা করা হচ্ছে।

পেট্রোবাংলা জানায়, টার্মিনালটিতে এলএনজি সরবরাহকারী জাহাজ রবিবার (২৩ আগস্ট) পৌঁছানোর কথা ছিল। তবে নির্ধারিত সময়ের এক দিন আগেই জাহাজটি পৌঁছে যাওয়ায় শনিবার টার্মিনালটি চালু করা সম্ভব হয়েছে।

গত ২১ জুলাই মহেশখালীর এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর টার্মিনালটি বন্ধ হয়ে যায়। পরে অগ্নিকাণ্ডের ক্ষতি কাটিয়ে টার্মিনালটি আবার এলএনজি সরবরাহ শুরু করলেও পাইপলাইনে এলএনজি কার্গো না থাকায় গত ১৯ আগস্ট থেকে এই টার্মিনাল থেকে সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে দেশের বিদ্যমান গ্যাস সংকট আরও প্রকট হয়ে ওঠে। এর প্রভাব পড়ে বিদ্যুৎ উৎপাদনেও। গ্যাসের সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় বিভিন্ন এলাকায় লোডশেডিংও বেড়ে যায়।

শনিবার দুপুর ২টায় এলএনজি সরবরাহ ছিল মাত্র ৫৮০ মিলিয়ন ঘনফুট। এরপর এলএনজি কার্গো আসায় সরবরাহ বাড়তে শুরু করে। বর্তমানে এলএনজি সরবরাহ ৬৮৬ মিলিয়ন ঘনফুটে উন্নীত হয়েছে। এর মধ্যে সামিট থেকে পাওয়া যাচ্ছে ৫৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস। একই সঙ্গে দেশের মোট গ্যাস সরবরাহ এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ৩০০ মিলিয়ন ঘনফুট।

নাম প্রকাশে অনিচ্ছুক পেট্রোবাংলার এক কর্মকর্তা জানান, রাত ১২টার মধ্যে আরও প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়তে পারে। সে ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন ও শিল্পে গ্যাস সরবরাহে কিছুটা স্বস্তি ফিরতে পারে। তবে গ্যাসের দৈনিক চাহিদার তুলনায় সরবরাহ এখনও অনেক কম থাকায় সামগ্রিক সংকট পুরোপুরি কাটতে আরও সময় প্রয়োজন হতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com