1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
Title :
প্রশিক্ষণ ও সার্টিফিকেশন নিয়ে কাজ করবেন মিউচুয়াল ফান্ড এজেন্টরা তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর অর্থনীতিতে ২০২৬ সালের নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড কার স্বার্থে টমেটো আমদানি বন্ধ: চোরাই পথে আসছে টমেটো, কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষায় ভিভো ওয়াই৩২ দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে প্রায় সাড়ে তিন লাখ পরিবার; তথ্য সংগ্রহে নিয়োজিত ৪৮০ জন কর্মী, থাকবে ৪৮ জন নিয়মিত সুপারভাইজার

কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ

  • আপডেট : শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১০.০৯ পিএম
  • ১৮৫ Time View

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নগরীতে সাংবাদিক ও পেশাজীবী মওদুদ আব্দুল্লাহ শুভ্র দীর্ঘদিন ধরে হামলা, হুমকি, চাঁদাবাজি ও হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন। একাধিক মামলা, সাধারণ ডায়েরি (জিডি) এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেছেন।

শুভ্রর অভিযোগ, ২০১৭ সাল থেকে এ পর্যন্ত তাঁর বিরুদ্ধে ও তাঁর নিরাপত্তার বিষয়ে একাধিক ঘটনা ঘটেছে। পেশাগত কাজে বাধা, মারধর, চাঁদা দাবি এবং মোটরসাইকেলে এসে ক্যামেরা, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে বলে তিনি জানান। এ ঘটনায় বিভিন্ন সময়ে থানায় জিডি ও আদালতে মামলা করেছেন তিনি।

সর্বশেষ ১৬ এপ্রিল ২০২৬ তারিখে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫-৬ জনের বিরুদ্ধে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১-এ একটি সিআর মামলা করেন শুভ্র। মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি মডেল থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

শুভ্র আরও অভিযোগ করেন, মামলা প্রত্যাহারের জন্য তাঁকে ও তাঁর পরিচিতজনদের বিভিন্নভাবে চাপ, ভয়ভীতি ও অর্থের প্রস্তাব দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর বিরুদ্ধে অপপ্রচার ও বিকৃত ছবি ছড়িয়ে মানসিকভাবে হয়রানি করা হচ্ছে।

নিরাপত্তা চেয়ে গত ১৩ মার্চ কোতোয়ালি মডেল থানায় অনলাইন জিডি করেন তিনি। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছেও লিখিত স্মারকলিপি দেন। একই বিষয়ে সংশ্লিষ্ট সরকারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন দপ্তরেও অনুলিপি পাঠানো হয়েছে।

মানবাধিকার কর্মী ও ‘মানবাধিকার খবর’-এর সম্পাদক রিয়াজ উদ্দিন বলেন, আইনের আশ্রয় নেওয়ার পরও কোনো গণমাধ্যমকর্মী দীর্ঘদিন নিরাপত্তাহীনতায় থাকলে বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। তিনি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এবিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি বলেন, সাংবাদিক শুভ্রর মামলা ও জিডির ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

এদিকে সাংবাদিক শুভ্রর অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং তাঁর ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com