1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে প্রায় সাড়ে তিন লাখ পরিবর; তথ্য সংগ্রহে নিয়োজিত ৪৮০ জন কর্মী, থাকবে ৪৮ জন নিয়মিত সুপারভাইজার চুয়াডাঙ্গায় বিএডিসির বীজ ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত এবি ব্যাংকের নতুন প্রোডাক্ট ‘এবি সেঞ্চুরি’ উদ্বোধন উপায়-এর বিভিন্ন ক্যাম্পেইনের বিজয়ীরা পেলেন নগদ পুরস্কার মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ দুর্যোগ ও ত্রাণমন্ত্রীর কুমিল্লায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক-৩৫৩ সিলেট জুড়ে বেড়েছে দারিদ্র্যের হার, পিছিয়ে পড়েছে শিক্ষাক্ষেত্রে ত্রৈমাসিক ব্যবসায়িক পর্যালোচনা সভায় কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি চলন্ত গাড়ি থেকে লাফ দিয়েও বাঁচলেন না নূর আলম, মাহিন্দ্র ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে নিহত

চুয়াডাঙ্গায় বিএডিসির বীজ ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৫.০৯ পিএম
  • ৫০ Time View

চুয়াডাঙ্গা প্রতিনিধি: আসন্ন রবি মৌসুমে বোরো ধানবীজ, আলুবীজ, ভুট্টাবীজ, গমবীজ, ডাল ও তৈলবীজ এবং সবজিবীজ বিক্রি ত্বরান্বিত করতে চুয়াডাঙ্গা জেলার বিএডিসির বীজ ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার নুরনগরে বিএডিসির যুগ্ম পরিচালকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বিএডিসি (বীজ) কুষ্টিয়া অঞ্চলের আয়োজনে সভায় চুয়াডাঙ্গা জেলার বিএডিসির বীজ ও সার ডিলাররা উপস্থিত ছিলেন।

সভায় বিএডিসির আমদানিকৃত হাইব্রিড জাতের ভুট্টাবীজ, পাইওনিয়ার সিগমেন্টের বিএডিসি হাইব্রিড ভুট্টাবীজ-৩ (বি-৩৩৫৫) এর উচ্চফলনশীল বীজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আসন্ন রবি মৌসুমে আলুবীজসহ বিএডিসির অন্যান্য বীজের সরবরাহ ও বিক্রি বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি বীজের খুলনা অঞ্চলের (যশোর) যুগ্ম পরিচালক একেএম কামরুজ্জামান শাহিন। তিনি বিএডিসির আমদানিকৃত উচ্চফলনশীল ভুট্টাবীজ, আলুবীজসহ অন্যান্য বীজের ইতিবাচক দিক তুলে ধরেন। একই সঙ্গে কৃষকদের কাছে এসব বীজ পৌঁছে দেওয়া এবং বীজ বিক্রি ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বিএডিসির সকল বীজ ও সার ডিলারের মাধ্যমে কৃষকদের কাছে বীজ ও সার নিরবচ্ছিন্নভাবে সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

বিএডিসি বীজ ও সার ডিলারগন বলেন বিএডিসি ডিলাররা নিরবিচ্ছিন্নভাবে কৃষকের দোরগোড়ায় ন্যায্য মূল্যে বিএডিসির সকল বীজ ও সার সরবারাহ করে যাচ্ছে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম পরিচালক (বীপ্র) মোহা. শওকত আলী, উপপরিচালক (বীউ) মো. রেজাউল করিম, উপপরিচালক (কগ্রো) শামীম হায়দার এবং বিএডিসি বীজ কুষ্টিয়ার উপপরিচালক আশরাফুল আলম।

এ ছাড়া বিএডিসি চুয়াডাঙ্গা কার্যালয়ের কর্মকর্তা এবং চুয়াডাঙ্গা জেলার বিএডিসির বীজ ও সার ডিলাররা সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com