1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

ভৈরবে আবেদীন হাসপাতালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট : সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ৯.৫৯ পিএম
  • ৩৭৮ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন ভৈরব শাখা কর্তৃক আয়োজিত ঢাকা আদ্-দ্বীন হাসপাতালে-নবজাতক শিশু মৃত্যুকে কেন্দ্র করে আবেদীন হাসপাতাল (প্রাঃ)-এর বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে মিথ্যা,বানোয়াট, ষড়যন্ত্রমূলক অভিযোগের দায়ের ও সংবাদ পরিবেশন করে মানহানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সোমবার (২৫ মার্চ) আবেদীন হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে সকাল ১১ ঘটিকায় সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন ভৈরব শাখার সভাপতি মো. মোশারফ হোসেন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান কবির।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আবেদীন হাসপাতালের প্রতিষ্ঠা ও ব্যবস্থাপনা পরিচালক ডা. আমিন উদ্দিন আহমদ।

এসময় তিনি বলেন, গত ১৫ মার্চ সকালে ভৈরব পৌর এলাকার চন্ডিবের গ্রামের আজহারুল ইসলাম মামুন এর গর্ভবতি স্ত্রী প্রমি খানম (২৪) আমাদের হাসপাতালে আউটডোরে ডা. উম্মুল খায়ের মাহমুদার চেম্বারে গিয়ে বলেন, তার পেটের বাচ্চা কম নড়াচড়া করে। তখন ডাক্তার মাহমুদা সাথে সাথে ডপলার দিয়ে পরীক্ষা করে দেখে বাচ্চার লেস হার্টবিট মানে বাচ্চা জীবিত কিন্তু হার্টবিট স্বাভাবিকের চেয়ে কম। তখন রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা যেতে বলা হয়। পরবর্তীতে রোগী ঢাকা মগবাজার আদ্-দীন হাসপাতালে ভর্তি হয় বিকাল ৪ টায়। তখন রোগীকে আলট্রাসনোগ্রাফী করে দেখে বাচ্চা জীবিত। পরবর্তীতে রাত আনুমানিক ১১টায় রোগী সিজারিয়া অপারেশন করে। রোগীর স্বামীর ভাষ্যমতে অপারেশনের কিছু সময় পরে উল্লেখিত হাসপাতালের ডাক্তার তাদের জানায় বাচ্চা মৃত। 

তিনি আরো বলেন, আলট্রাসনোগ্রাম রিপোর্টে স্পষ্ট আছে বাচ্চা জীবিত। যেখানে উল্লেখ আছে বাচ্চার হার্টবিট ১২৩ পার মিনিট এবং বায়োফিজিক্যাল স্কোর ৮/৮। তাহলে বাদী পক্ষের যে অভিযোগ ২ দিন পূর্বে বাচ্চা মারা গেছে সেটা আলট্রাসনোগ্রাফী রিপোর্ট অনুযায়ী পুরোটা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন ভৈরব শাখার সিনিয়র সহ-সভাপতি এ.বি সিদ্দি ভূঁইয়া গনি, সাংগঠনিক সম্পাদক হানিফুর রহমান সুমন, যুগ্ন সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস,দপ্তর সম্পাদক মো. বদিউজ্জামাল বদি, প্রচার সম্পাদক ফায়জুল আলম, কার্যকরী সদস্য কাজী মাসুম, সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক আশরাফুল আলম, সদস্য সচিব মো.এমরান সুলতান জাভেদ সহ-ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com