1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লভ্যাংশ ঘোষণা করেছে গ্লোবাল হেভি কেমিক্যালস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে নাহী অ্যালুমিনিয়াম কুমিল্লায় সাঁড়াশি অভিযানে এক রাতে আটক ২৯৯, ১৫৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা সিটি গ্রুপের খেলাপি পাঁচ প্রতিষ্ঠানের জন্য ব্যাংক কোম্পানি আইনের ধারা স্থগিত বুড়িচংয়ের বারেশ্বরে কৃষিজমির মাটি-বালু লুটের মহোৎসব, অভিযোগের তির ওয়ার্ড যুবদলের সভাপতির দিকে বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে প্রাক্‌-অর্থায়ন স্কিমবিষয়ক চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের পারপেচুয়াল বন্ডে ১০ শতাংশ মুনাফা ঘোষণা কালিয়ার পেড়লী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি নেতা শহিদুলের মনোনয়ন প্রত্যাশা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

কুমিল্লা শিক্ষাবোর্ডে জুনিয়র বৃত্তি পেয়েছে ৫ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.৩৪ এএম
  • ৩১২ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা শিক্ষাবোর্ডে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ৩৫ হাজার ৯৪৮ জন পরীক্ষা দিয়ে বৃত্তি পেয়েছে ৫ হাজার ২৭০ জন। এর মধ্যে মেধাবৃত্তি (টেলেন্টপুল) পেয়েছে ১ হাজার ৬৭৭ জন ও সাধারণ বৃত্তি ৩ হাজার ৫৯৩ জন। বৃত্তি পেয়েছে ১৪ দশমিক ৬৬ শতাংশ শিক্ষার্থী। বুধবার ওই ফল ঘোষণা করা হয়। কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বছর সারাদেশের নয়টি শিক্ষবোর্ডে ৩ লাখ ১৫ হাজার ১৬০ জন পরীক্ষা দেয়। এর মধ্যে বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২০০ জন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হার ১৪ দশমিক ৬৬। এর মধ্যে মেধাবৃত্তি পেয়েছে ১৪ হাজার ৭০০ জন, সাধারণ বৃত্তি ৩১ হাজার ৫০০ জন।

মেধাবৃত্তি প্রাপ্তরা বাৎসরিক এককালীন অনুদান পাবেন ৫৬০ টাকা ও মাসিক ৪৫০ টাকা করে। সাধারণ বৃত্তিপ্রাপ্তরা বাৎসরিক এককালীন অনুদান পাবেন ৩৫০ টাকা ও মাসিক ৩০০ টাকা করে । ২০২৫-২০২৬ অর্থবছরের রাজস্ব বাজেট থেকে এই বৃত্তির টাকা ছাড় দেওয়া হবে। ইএফটিতে শিক্ষার্থীরা তফসিলি ব্যাংকে হিসাব খুলে ওই টাকা পাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com