1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ড্যাফোডিল কম্পিউটারস কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৮তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন মোহাম্মদ জহির হোসেন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৮তম সভা অনুষ্ঠিত রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের নতুন RZ Solar IPS উন্মোচন

জয় পাহাড় কাটায় ৯ লাখ টাকা জরিমানা বিপিসির!

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.৪২ এএম
  • ১৯৪ Time View

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বহু পুরনো পাহাড় কাটার অভিযোগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) নয় লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম কার্যালয়। গতকাল ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে পরিবেশ অধিদফতর কার্যালয়ে পাহাড় কাটার ওপর শুনানি শেষে এ জরিমানা করা হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট নির্মাণকাজ বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়। এর আগে গত সোমবার অধিদফতরের টিম পরিদর্শন করে পাহাড় কাটার প্রমাণ পায়।

বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদফতরের নগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা গণমাধ্যমকে বলেন, ‘ চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার জামালখানের জয় পাহাড় আবাসিক এলাকায় নিয়মবহির্ভূতভাবে পাহাড় কাটে বিপিসি। ঘটনাস্থল পরিদর্শন ও শুনানি শেষে মঙ্গলবার দুপুরে বিপিসিকে নয় লাখ ৬০ হাজার টাকা ক্ষতিপূরণ হিসেবে জরিমানা করা হয়। এ ছাড়া কর্তনকৃত স্থান পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা এবং ভবিষ্যতে অনুমোদন ব্যতীত কোনও ধরনের দৃশ্যমান পাহাড় বা টিলা কাটা থেকে বিরত থাকারও নির্দেশ দেওয়া হয়।’

পরিবেশ অধিদফতরের শুনানিতে বিপিসির উপমহাব্যবস্থাপক এস এম জুবায়ের হাসান ও নিম্নমান সহকারী মো. শিহাব উদ্দিন উপস্থিত ছিলেন। শুনানিতে জুবায়ের হাসান দাবি করেন, সুরক্ষা দেয়াল নির্মাণের জন্য কিছু মাটি কাটা হয়েছিল। পাহাড় কাটা হয়নি। জরিমানার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

পরিদর্শন টিমের প্রতিবেদনে বলা হয়েছে, কোতোয়ালি থানার জয় পাহাড়ের মাটি কাটা হয়েছে। যে পরিমাণ জমি কাটা হয়েছে এর দৈর্ঘ্য ১৫০ ফুট, প্রস্থ ৮ ফুট ও উচ্চতা ৮ ফুট। মোট ৯ হাজার ৬০০ ঘনফুট মাটি অপসারণের প্রমাণ পাওয়া গেছে। পরিবেশ সংরক্ষণ আইন (সংশোধিত ২০১০) অনুযায়ী, প্রতি ঘন ফুট ১০০ টাকা হারে ক্ষতিপূরণ নয় লাখ ৬০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়।

এদিকে জয় পাহাড় কাটা ও জরিমানা নিয়ে সমালোচনা করে প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের পরিবেশ সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য সচিব ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমান। তিনি বলেন, চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর বিপিসিকে জরিমানা করে দায় এড়াতে চাচ্ছে। তিনি বিপিসিকে জরিমানা করার সাথে ক্ষতিপূরণ আদায়ের দাবি জানান। এছাড়াও বিপিসি কাজ বন্ধ করার পাশাপাশি পাহাড়ের পূর্বের অবস্থা বা দৃশ্য ফিরিয়ে আনতে হবে। বিষয়টি পূরণ না হলে গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স মনে করবে বিপিসি ও পরিবেশ অধিদপ্তরের মধ্যে যোগসাজশ রয়েছে এবং এটা মাননীয় পরিবেশ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com