1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
Title :
আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদ জামাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা ফরিদপুরের ভাঙ্গায় রাতের দুর্ঘটনায় নিহত দুই মোটরসাইকেল আরোহী জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৭টায় কুইজ বক্স বিডির “ওয়ার্ল্ড কাপ ফিভার ২০২৬”, মেগা পুরস্কার Realme C85 Pro ও প্রতি স্টেজে ১০ হাজার টাকা পুরস্কার হবিগঞ্জ ছেলের আঘাতে পিতার মৃত্যু, আটক ৩জন দিনাজপুরের বীরগঞ্জে ৩৩১ জনকে পবিত্র ঈদুল আযহার সহায়তা প্রদান কোরবানির চামড়া সংগ্রহে বড় প্রস্তুতি নিচ্ছে ট্যানারি খাত ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের নির্দেশনা

ওস্তাদ অমিতাভ-পায়রা ফাউন্ডেশনের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরন

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.৪৪ এএম
  • ১৬০ Time View

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি: মুসলিম সম্প্রদায়ের পবিত্র রমজান মাসে রোজাদারদের প্রতি সহমর্মিতা জানাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে মানবিক প্রতিষ্ঠান সংগীত গুরু ওস্তাদ অমিতাভ-পায়রা ফাউন্ডেশন। মাহে রমজানে ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে সোমবার ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকায় অসহায় ও শ্রমজীবী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এ সময় ফাউন্ডেশনের পক্ষে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনায় ছিলেন ছিলেন চ্যানেল আই তারকা ও ফাউন্ডেশন এর অন্যতম সদস্য সঙ্গীতশিল্পী জনি বড়ুয়া।

ওস্তাদ অমিতাভ-পায়রা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মানবিক মানুষ প্রবাসী সংগীত শিল্পী অনুভব বড়ুয়া বলেন, রমজান হলো সহমর্মিতা ও সংযমের মাস এখানে জাতি ধর্ম বর্ন কোন ভেদাভেদ নেই। তিনি আরো বলেন আমরা বিগত ৪ বছর ধরে সবসময় সাধারণ মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। এখানে নেই কোনো ধর্মের ভেদাভেদ, নেই কোনো আলাদা পরিচয়। সবার আগে আমরা মানুষ। অসহায় মানুষের মাঝে আমরা ইফতার বিতরণ করতে পেরে নিজেদের ও খুব ভালো লাগছে ।

এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক রতন বড়ুয়া, মানবাধিকার নেত্রী শিক্ষিকা শেলী বড়ুয়া, সমাজ সেবক দিপক বড়ুয়া শুকু,শিক্ষিকা পুরবী বড়ুয়া প্রমুখ ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com