বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রবির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জে সাবেক ইউএনও রুমানা আফরোজকে ঘিরে অপপ্রচার: নিন্দা ও দোষীদের শাস্তির দাবি “দরিদ্রের ভূমি ন্যায়বিচার নিশ্চিত না হলে সামাজিক ন্যায়বিচার অসম্ভব” সিলেটে বিএনপির নেত্রী ও সাংবাদিক সেজে স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারে ২ লক্ষ টাকা চাঁদা দাবী বিএনপির নাম ভাংগিয়ে লিজের পুকুরের মাছ ধরতে বাধা, চাষিদের উপর হামলা  বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধি হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী যাত্রী কল্যাণ সমিতির বীরগঞ্জে সাওতাল আদিবাসীদের মন্দির ও কালী প্রতিমা ভাংচুর এবং তির বৃদ্ধের ঘটনায় গ্রেফতার- ২ রাঙ্গামাটিতে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে কেন্দ্র পরিদর্শন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার ‎ “সুস্থ জীবন, আজকের সচেতনতা, আগামী সুরক্ষা” ক্যাম্পেইনের আওতায় ক্যান্সার সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত

৯ ঘণ্টা পর ডেমরার আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১৩৫ Time View

রাজধানীর ডেমরার ভাঙাপ্রেস এলাকায় একটি ভবনে ক্রীড়াসামগ্রীর গোডাউনে লাগা আগুন প্রায় ৯ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। 

শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে চারতলা ভবনটির তিনতলায় আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য ফায়ার সার্ভিস সদরদপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে। সঙ্গে যোগ দেয় নৌবাহিনী ও পুলিশ।

এর আগে ভোরে ফায়ার সার্ভিসের পরিচালক (উন্নয়ন ও প্রশিক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন।

আগুন লাগা ভবনটি ঝুঁকিপূর্ণ জানিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, আমরা ভেতরে গিয়ে দেখতে পেয়েছি ভবনের কাঠামোগত যে শক্তি সেটি নেই। ভেতরের ছাদ ফেটে গ্যাপ হয়ে গেছে। যে কোনো সময় এটি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

রাতভর চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আনতে না পারার কারণ জানিয়ে রেজাউল করিম বলেন, আশপাশে পানির উৎস নেই। এ ছাড়া ভবনটিতে সরু সিঁড়ি, এতে ওয়াটার রিজার্ভারও নেই।

তিনি বলেন, এখানকার ভবনগুলো পাশাপাশি, ঘন ঘন ও লাগোয়াভাবে নির্মাণ করা হয়েছে। যেটি এখন জ্বলছে তার ঠিক পূর্ব পাশের ভবনটিও লাগোয়া। একই দেয়াল, এক ইঞ্চিও ফাঁকা নেই। যে কারণে আমরা ভবনটির পূর্ব পাশ দিয়ে আগুন নিয়ন্ত্রণে পানি দেওয়াসহ কোনো কাজই করতে পারছি না।

ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, আমাদের সঙ্গে আগুন নেভাতে যোগ দিয়েছে নৌবাহিনী। ওয়াসা পানি দিচ্ছে। পুলিশও সহায়তা দিচ্ছে। এ ছাড়া ভলেন্টিয়ার ভাইয়েরাও সাহায্য করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS