1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
Title :
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: মনিরুল হক চৌধুরী কুমিল্লা দাউদকান্দিতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও ৩ আসামিসহ আটক-৪ শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ বিনিয়োগকারীদের স্বাক্ষর প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল হবে: বিএসইসি জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে পুলিশ সুপার রুহুল কবীর খান, “এই জেলায় বসবাস করবেন আর মাদক ব্যবসা করবেন এটা অসম্ভব” ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০ টাঙ্গাইলে এইচআরসি গ্রুপের কর্ণধার সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত অস্বাস্থ্যকর উপাদান ব্যবহারের দায়ে চুয়াডাঙ্গায় বিরিয়ানি হাউজকে জরিমানা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল

ভৈরবে সপ্তাহের ব্যবধানে ধানের দাম বেড়েছে ১০০-১৫০টাকা

  • আপডেট : বুধবার, ১০ মে, ২০২৩, ১.০৫ পিএম
  • ৩৫৩ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: দেশের বৃহত্তম পাইকারি ধানের বাজার হচ্ছে কিশোরগঞ্জের ভৈরব বাজার  মোকাম। প্রতি বছরের মত এবারও মৌসুমের নবান্নের ধানে জমজমাট হয়ে উঠেছে এই মোকাম। সকাল থেকে বিকাল পর্যন্ত বিক্রেতা, বেপারি ও ক্রেতাদের হাঁকডাকে মুখরিত হয়ে উঠেছে বৃহৎ ধানের মোকাম।

ইতোমধ্যে বোরো ধান কাটা শুরু হলেও এখনও ৭০ শতাংশ জমির ধান কাটা শেষ হয়নি। বৈশাখের শুরুতেই ভৈরব বাজার আড়ত গুলোতে নতুন ধান আমদানি হচ্ছে।

বিশেষ করে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, সিলেট,হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া হাওর অঞ্চল থেকে প্রতিদিন কৃষকরা হাজার হাজার মণ ধান নিয়ে আসে ভৈরব বাজার মোকামে। প্রতিদিন কেনাবেচা হচ্ছে কয়েক কোটি টাকার ধান যা আরও বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আর ধানের সরবরাহ বাড়ায় ধানের বস্তা উঠা-নামানোর কাজে জড়িত শ্রমিকদের বেড়েছে দৈনন্দিন আয়।

বুধবার সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, শতাব্দীর প্রাচীন এই মোকামে বিআর-২৮, ২৯, ৩৯ ও ৪৯ জাতের ধান কেনাবেচা হয়। এর মধ্যে বিআর ২৮ ও ২৯ জাতের ধানের চাহিদা থাকে সবচেয়ে বেশি। মোকামে ধান নিয়ে আসা বেপারী আব্দুল সাক্তার জানান, বর্তমানে মোকামে বিআর-২৮ জাতের ধান ১১৫০ টাকা, বিআর-২৯ জাতের ধান ১০৫০ টাকা এবং মোটা জাতের ধান ৯২০-৯৫০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগেও এসব জাতের ধান ভিজা হওয়ায় অন্তত ১০০ থেকে ১৫০ টাকা কমে বিক্রি হয়েছিল। বর্তমানে দাম কিছুটা বাড়ায় তাদের মাঝে স্বস্তি ফিরেছে।

সময়ের ব্যবধানে নতুন ধানের সরবরাহ বাড়ায় সেই সংকট কেটে আবারও জমজমাট হয়ে উঠেছে ধানের বেচাকেনা। মোকামে এক সপ্তাহের ব্যবধানে ধানের দাম প্রতি বস্তায় বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা। 

মিল মালিকরা জানান, ভিজা ধান থেকে চালের উৎপাদন কম হয় বলেই এর দামও কম থাকে। তবে, শুকনো ধানের ভাল দাম পাচ্ছে বেপারীরা। মোকামে ধানের আমদানি বেড়ে যাওয়ায় পুরো মোকামজুড়ে প্রতিদিনই বিশাল কর্মযজ্ঞের দেখা মিলে। ক্রেতা-বিক্রেতা, শ্রমিকসহ সকলকেই দিনব্যাপী ব্যস্ত সময় পার করতে হচ্ছে। বর্তমানে মোকামে আসা ধানের আদ্রতা খুবই ভাল। সময়ের সাথে সাথে ভাল ধানের আমদানির উপর নির্ভর করে ধানের দাম আরও বাড়বে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com