1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

মাধবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৭.৪৮ পিএম
  • ৬৭ Time View
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ এই প্রতিপাদ্যকে সামনে রেখে, সোমবার (১৩-অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া এবং বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, স্কাউট সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগের সময় সচেতনতা ও প্রস্তুতিই প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে পারে। জনগণকে আগে থেকেই সচেতন করে তুললে প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা অনেকাংশে হ্রাস করা সম্ভব। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক র‌্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com