1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

কুড়িগ্রামে পূবালী ব্যাংকের উদ্যোগে এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ১০.৪০ পিএম
  • ২৯৭ Time View

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধি: উত্তর জনপদের দরিদ্র পীড়িত কুড়িগ্রাম জেলায় গত কয়েকদিনে হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় শীত মারাত্মকভাবে জেঁকে বসেছে। প্রতিদিন তাপমাত্রা কমতে থাকায় এ জনপদে বেড়েছে শীতের তীব্রতা।

সরকারি ও বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি কুড়িগ্রাম পূবালী ব্যাংক পিএলসির পক্ষ থেকে সহস্রাধিক এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। দিনব্যাপী জেলার সদর উপজেলার পাঁচগাছীতে ১টি ও উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের ৩টি মাদ্রাসায় শিক্ষার্থী ও এতিম শিশুদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন পুবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ঠাকুরগাঁ আব্দুর রাজ্জাক। শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি আব্দুর রাজ্জাক বলেন, উত্তরাঞ্চলের সবকটি জেলাসহ কুড়িগ্রামে প্রচন্ড শীতের দাপট দেখা দিয়েছে। এতে কুড়িগ্রামের সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পুবালী ব্যাংকের কেন্দ্রীয় সহযোগিতায় শীতবস্ত্র হিসেবে এসব কম্বল বিতরণ করা হলো। প্রয়োজন অনুযায়ী এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান । এ সময় উপস্থিত ছিলেন রংপুর আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার আজাহারুল ইসলাম, কুড়িগ্রাম পূবালী ব্যাংকের ব্যবস্থাপক এএইচএম আলমগীর কবির, উলিপুর পূবালী ব্যাংকের ব্যবস্থাপক আশরাফুল হক ও চিলমারী উপশাখা ব্যবস্থাপক মেহেদী হাসান মুরাদসহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com