রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কখন উঠবে সূর্য স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধের দাবী- যাত্রী কল্যাণ সমিতি সাজগোজের সঙ্গে এবার ঈদের সাজ হবে আরো সেরা নড়াইলের নড়াগাতীতে শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার, থানায় মামলা সিলেটে জুড়ে মৌসুমের শুরুতে বৃষ্টির ছোঁয়া, চা বাগান গুলোতে ফিরে পেয়েছে সবুজের সমারোহ বর্তমান বিশ্ব ব্যবস্থা ও রাষ্ট্রব্যবস্থা: মানবজাতির ভবিষ্যৎ আরও কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ছড়ানোয় আমিরাতে বাংলাদেশিসহ ১০ জন গ্রেপ্তার মাধবপুরে শেষ সময়ে জমে উঠেছে ঈদের বাজার সক্রিয় অসাধু চক্র

নতুন বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের অনুমোদন দিল বিএসইসি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৬৪ Time View

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নতুন একটি বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ‘লংকা-বাংলা ফিক্সড ইনকাম ফান্ড’-এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে।

মঙ্গলবার (৩ মার্চ) বিএসইসি’র ১০০১তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ-এর সভাপতিত্বে ১০০১তম কমিশন সভা অদ্য (০৩/০৩/২০২৬) কমিশনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় অদ্যকার সিদ্ধান্ত অনুযায়ী বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ‘লংকা-বাংলা ফিক্সড ইনকাম ফান্ড’ এর খসড়া প্রসপেক্টাস ও খসড়া প্রসপেক্টাসের সার-সংক্ষেপ (অ্যাব্রাইজড ভার্সন) অনুমোদন করা হয়েছে।

ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ২৫ (পঁচিশ) কোটি টাকা, যার মধ্যে উদ্যোক্তা ‘লংকা-বাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড’ ২ কোটি ৫০ লাখ টাকা প্রদান করেছে। বাকি ২২ কোটি ৫০ লাখ টাকা সাধারণ বিনিয়োগকারীগণের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডের ইউনিট প্রতি মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করবে ‘লংকা-বাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড’, আর ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে যথাক্রমে ‘সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (এসএলআইসি)’ এবং ‘কমাশিয়াল ব্যাংক অফ সিলন পিএলসি’ দায়িত্ব পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS