1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

বগুড়া ধুনটে যমুনা নদীর ঝুঁকিপূর্ণ তীরে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের কাজ শুরু

  • আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১০.৪২ পিএম
  • ২৭২ Time View

নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর সম্ভাব্য ভাঙন রোধে আগাম উদ্যোগ হিসেবে ঝুঁকিপূর্ণ তীর সংরক্ষণে জিও ব্যাগ ফেলে মেরামত কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। আসন্ন বন্যা মৌসুমকে সামনে রেখে জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ এমপির উদ্যোগ ও সহযোগিতায় এই প্রতিরোধমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ধুনট উপজেলার কৈয়াগাড়ী এলাকা থেকে পুখরিয়া পর্যন্ত যমুনা নদীর তীর সংরক্ষণে মোট ৭টি প্যাকেজের আওতায় প্রায় ২০ থেকে ২৫ হাজার জিও ব্যাগ ফেলা হবে। ইতোমধ্যে শুকনো মৌসুমে নদীর ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে জিও ব্যাগ ফেলে তীর সংরক্ষণ ও মেরামতের কাজ শুরু করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল জানান, বন্যা মৌসুম শুরুর আগেই যমুনা নদীর তীরবর্তী ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করা হয়েছে। সেইসব স্থানে জিও ব্যাগ ফেলে তীর সংরক্ষণের কাজ শুরু করা হয়েছে, যাতে বন্যা মৌসুমে নদীভাঙনের ঝুঁকি কমানো যায়।

জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ এমপি বলেন, যমুনা নদীর ভাঙনে যেন আর কোনো মানুষের কৃষি জমি বা বসতবাড়ি নদীগর্ভে বিলীন না হয়, সে লক্ষ্যেই বন্যা মৌসুমের আগেই শুকনো সময়ে প্রয়োজনীয় প্রতিরোধমূলক কাজ শুরু করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নদী তীরবর্তী মানুষের জানমাল ও ফসলি জমি রক্ষায় ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে দ্রুত জিও ব্যাগ ফেলে তীর সংরক্ষণের কাজ বাস্তবায়ন করা হচ্ছে।স্থানীয়রা জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে যমুনা নদীর ভাঙনে নদী তীরবর্তী এলাকার বসতভিটা ও ফসলি জমি হুমকির মুখে পড়ে। তাই আগাম উদ্যোগ হিসেবে নদীর ঝুঁকিপূর্ণ স্থানে জিও ব্যাগ ফেলে প্রতিরোধমূলক কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com