1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
Title :
নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্রসহ ৩ জন গ্ৰেফতার এক বছরে ইনোভার, দেশজুড়ে ৭০০ ডিলারের নেটওয়ার্ক পণ্যসম্ভারে যুক্ত হয়েছে ৪০০টির বেশি পণ্য এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধে ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ১০ নভেম্বর রাত ৮টায় শুরু হচ্ছে দারাজের ১১.১১ ক্যাম্পেইন, থাকছে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় ভৈরবে মন্ত্রীর ডাকবাংলো ভাঙচুর মামলায় ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার ব্যবসায়িক প্রবৃদ্ধি, আর্থিক ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত সেবা জোরদার করতে জেকে লাইফস্টাইলে নতুন তিন নিয়োগ জিটিভিতে ‘ভালোবাসি’ গানের গল্প শোনাবেন ওয়ালিদ, রিজভী ও অভী মধ্যপ্রাচ্যে পারমাণবিক সংঘাতের কালো মেঘ ঘনীভূত পরমাণু মহড়া ও ইরানের মহাপ্রস্তুতিতে মহাযুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব! ২ কোটি ৬০ লাখ শিশুর শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

এক বছরে ইনোভার, দেশজুড়ে ৭০০ ডিলারের নেটওয়ার্ক পণ্যসম্ভারে যুক্ত হয়েছে ৪০০টির বেশি পণ্য

  • আপডেট : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৯.৫৩ পিএম
  • ৩৩ Time View

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার এক বছর পূর্ণ করেছে। ২০২৫ সালে ইলেকট্রিক্যাল পণ্য নিয়ে যাত্রা শুরম্ন করা ব্র্যান্ডটি মাত্র এক বছরের মধ্যে ইলেকট্রিক্যাল, হোম অ্যাপস্নায়েন্স, পাম্প ও টুলস ক্যাটাগরিতে ৪০০টিরও বেশি পণ্যের সমৃদ্ধ সম্ভার গড়ে তুলেছে। একই সময়ে দেশজুড়ে ৭০০টি ডিলারের নেটওয়ার্ক প্রতিষ্ঠার মাধ্যমে বাজারে নিজেদের উপস্থিতি ও বিতরণ সক্ষমতা সম্প্রসারণ করেছে।

প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আজ রোববার (৮ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত আকিজ হাউসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন।

অনুষ্ঠানে শেখ জসিম উদ্দিন বলেন, “ইনোভার-এর এক বছরের যাত্রা আমাদের জন্য একটি গুরম্নত্বপূর্ণ মাইলফলক। অল্প সময়ের মধ্যে পণ্যের গুণগতমানের মাধ্যমে গ্রাহক ও ব্যবসায়ীদের আস্থা অর্জন করতে সড়্গম হয়েছি আমরা। অংশীদারদের কথা মাথায় রেখে আমরা রম্নচিশীল পণ্য তৈরিতে গুরম্নত্ব দিচ্ছি। এ জন্য আমরা আমাদের কারখানায় উন্নত প্রযুক্তি, রোবোটিক আর্ম ও সম্পূর্ণ স্বয়ংক্রিয় (অটোমেটেড) প্রযুক্তি ব্যবহার করছি”।

তিনি আরো বলেন,  “আমরা মনে করি, আধুনিক প্রযুক্তি, মানসম্মত পণ্য ও নির্ভরযোগ্য সেবার সমন্বয়ে ইনোভার মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। আমাদের প্রত্যাশা, ইনোভার-এর পণ্য দেশের প্রতিটি প্রান্তে  মানুষের কাছে পৌঁছে যাবে”।

আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসুদ আল আমিন রাজিব বলেন, “ইনোভার-এর প্রথম বছরটি আমাদের জন্য অগ্রগতি, সম্ভাবনা ও গুরম্নত্বপূর্ণ একটি মাইলফলক।  আধুনিক নকশা, প্রযুক্তি, গুণগতমান ও নির্ভরযোগ্যতার সমন্বয়ে গ্রাহকের দৈনন্দিন প্রয়োজনের উপযোগী পণ্য সরবরাহ করাই আমাদের লক্ষ্য। অল্প সময়ের মধ্যে ৪০০টিরও বেশি পণ্যের সম্ভার গড়ে তোলা এবং দেশজুড়ে ৭০০টি ডিলারের নেটওয়ার্ক প্রতিষ্ঠা আমাদের ভবিষ্যৎ প্রবৃদ্ধির ভিত্তিকে আরও শক্তিশালী করেছে”।

তিনি আরো বলেন, “আমাদের লক্ষ্য শুধু পণ্য বিক্রি নয়, সেই পণ্যের সার্ভিসও নিশ্চিত করা। এ জন্য আমাদের রয়েছে দক্ষ সার্ভিস টিম, যারা দেশের যেকোনো প্রাšেত্ম ভোক্তাদের প্রয়োজনের ভিত্তিতে সেবা নিশ্চিত করে থাকে। গ্রাহকের আস্থা অর্জন, পণ্যের সহজলভ্যতা নিশ্চিত করা এবং মানসম্মত গ্রাহকসেবা প্রদানের মাধ্যমে ইনোভারকে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য”।

অনুষ্ঠানে আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ডেপুটি চিফ অপারেটিং অফিসার সোহানুর রহমান সোহান, আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চিফ ফিন্যান্সিয়াল অফিসার গোলাম কিবরিয়া সরকার, হেড অব মার্কেটিং মো. সাজ্জাদুল ইসলাম এবং হেড অব অপারেশন মোহাম্মদ তৌহিদুল ইসলাম ফয়সাল সহ আকিজ রিসোর্সের বিভিন্ন বিজনেস ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিজাইনড ফর নাউ (Designed for now)   উজ্জীবিত হয়ে যাত্রা শুরু করা ইনোভারের পণ্যসম্ভারে বর্তমানে রয়েছে সুইচ, সকেট, এলইডি লাইট, ইলেকট্রিক কুকার, গ্যাস স্টোভ, রাইস কুকার, গিজার, ওয়াটার পাম্প, হার্ডওয়্যার ও পাওয়ার টুলসসহ বিভিন্ন পণ্য। বাড়ি নির্মাণ ও বৈদ্যুতিক সংযোগ থেকে শুরম্ন করে রান্নাঘর এবং দৈনন্দিন গৃহস্থালি পণ্যের ক্ষেত্রে গ্রাহকের চাহিদা পূরণে ব্র্যান্ডটি ধারাবাহিকভাবে পণ্যের বৈচিত্র্যকরণ ও পরিসর সম্প্রসারণ করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com