1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
Title :
২ কোটি ৬০ লাখ শিশুর শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক গত বৃহস্পতিবার লভ্যাংশ ঘোষণা করেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত হাসিব ফাতমী সহ ৪ জনের জয় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা শিক্ষাবোর্ডের বিভিন্ন কর্মসূচি পালন কাশীপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আসাদুল হাবিব দুলু স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বর ঐতিহাসিক ঘটনা -আসাদুল হাবিব দুলু ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের প্রত্যয় নিয়ে শেষ হলো ৩০তম ইউএস ট্রেড শো পোশাক খাত অস্থিরতায় স্ট্যান্ডার্ড গ্রুপ কোনোভাবেই জড়িত নয় টাঙ্গাইলে দেশীয় মাছের আকাল

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বর ঐতিহাসিক ঘটনা -আসাদুল হাবিব দুলু

  • আপডেট : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১১.৫৭ এএম
  • ৫৬ Time View

লালমনিরহাট, ২২ কার্তিক (৭ নভেম্বর) : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে ৭ই নভেম্বর একটি ঐতিহাসিক ঘটনা।

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি ধারাবাহিকভাবে ভূমিকা পালন করে আসছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে গণতন্ত্র ও উন্নয়নের ধারা এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার (৭ই নভেম্বর) সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে লালমনিরহাটের জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখেন। একই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।
বিএনপি মানেই গণতন্ত্র। বিএনপি মানেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব।

অনুষ্ঠানে মন্ত্রী জানান, আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী  লালমনিরহাট সফর করবেন। এ সময় তিনি খাল খনন কর্মসূচির উদ্বোধন এবং জেলার ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময় করবেন।

লালমনিরহাট জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রমুখ।

পরে মন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত র‍্যালির উদবোধন করেন। এতে বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com