1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
Title :
নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্রসহ ৩ জন গ্ৰেফতার এক বছরে ইনোভার, দেশজুড়ে ৭০০ ডিলারের নেটওয়ার্ক পণ্যসম্ভারে যুক্ত হয়েছে ৪০০টির বেশি পণ্য এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধে ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ১০ নভেম্বর রাত ৮টায় শুরু হচ্ছে দারাজের ১১.১১ ক্যাম্পেইন, থাকছে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় ভৈরবে মন্ত্রীর ডাকবাংলো ভাঙচুর মামলায় ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার ব্যবসায়িক প্রবৃদ্ধি, আর্থিক ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত সেবা জোরদার করতে জেকে লাইফস্টাইলে নতুন তিন নিয়োগ জিটিভিতে ‘ভালোবাসি’ গানের গল্প শোনাবেন ওয়ালিদ, রিজভী ও অভী মধ্যপ্রাচ্যে পারমাণবিক সংঘাতের কালো মেঘ ঘনীভূত পরমাণু মহড়া ও ইরানের মহাপ্রস্তুতিতে মহাযুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব! ২ কোটি ৬০ লাখ শিশুর শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

জিটিভিতে ‘ভালোবাসি’ গানের গল্প শোনাবেন ওয়ালিদ, রিজভী ও অভী

  • আপডেট : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৫.১২ পিএম
  • ৯১ Time View

জিটিভির বিনোদনভিত্তিক অনুষ্ঠান ‘স্যান্ডালিনা শোবিজ ওয়ার্ল্ড’-এর নতুন পর্বে অতিথি হয়ে আসছেন সুরকার ও চলচ্চিত্র পরিচালক ওয়ালিদ আহমেদ, গীতিকার রেজাউর রহমান রিজভী এবং কণ্ঠশিল্পী অভী তালুকদার। ‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রের ‘ভালোবাসি’ গান নিয়েই এ পর্বের মূল আলোচনা। আগামী ৯ নভেম্বর সোমবার রাত ৮টায় জিটিভিতে পর্বটি প্রচারিত হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জারিন যারা খান ও প্রযোজনা করেছেন কাজী সাজু।

আড্ডায় অতিথিরা ‘ভালোবাসি’ গানটি তৈরির নেপথ্যের গল্প তুলে ধরেছেন। এই গানের মাধ্যমেই প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন তাঁরা তিনজন। গানটির কথা লিখেছেন রেজাউর রহমান রিজভী, সুর করেছেন চলচ্চিত্রটির পরিচালক ওয়ালিদ আহমেদ এবং কণ্ঠ দিয়েছেন অভী তালুকদার।

প্রসঙ্গত, রোমান্টিকধর্মী এই গানের মাধ্যমেই চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক করেছেন অভী তালুকদার। নগরজীবনের বাস্তবতা, স্বপ্ন, সংগ্রাম, প্রেম ও বিচ্ছেদের গল্প নিয়ে নির্মিত ‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রে জুটি বেঁধেছেন আশনা হাবিব ভাবনা ও রাকিব হোসেন। সাদামাটা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত চলচ্চিত্রটির শুটিং হয়েছে রাজধানীর উত্তরা, পুরান ঢাকা ও নবাবগঞ্জের বিভিন্ন লোকেশনে। বর্তমানে শুটিং শেষ পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ঈদে ছবিটি মুক্তি পাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com