1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম নতুনধারার মাসব্যাপী ডেঙ্গুরোধ অভিযান পর্যটন খাতের অগ্রগতির বার্তা নিয়ে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের সুফি নাইটস আয়োজন   সিলেটে ট্রাস্ট ব্যাংকের আয়োজনে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত একটি ক্যানভাস, একাধিক অনুভূতি: আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রশংসিত ‘অন্তর বৃষ্টি’ সিলেটের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ বছর আজ দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় প্রতিহত দুই ঘণ্টায় লেনদেন ৬৮৬ কোটি টাকা

পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের জাহাঙ্গীর হোসেন ভূঁঞার টানা তৃতীয় সাফল্য অর্জন!

  • আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৪.০০ পিএম
  • ২১৫ Time View

মোঃ সাগর সরকার, স্টাফ রিপোর্টার: জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন গাইবান্ধার পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন ভূঁঞা। এ নিয়ে তিনি টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (কলেজ) নির্বাচিত হলেন।জাহাঙ্গীর হোসেন ভূঁঞা ১৯৬৯ সালের ১ জুন গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার চরখামের গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম ইমাম উদ্দিন ভূঁঞা এবং মাতা লুৎফা বেগম। চার ভাই ও চার বোনের মধ্যে তিনি তৃতীয়।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৯৮ সালের ১০ অক্টোবর পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজে পরিসংখ্যান বিষয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।দীর্ঘ কর্মজীবনে তিনি পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া একাধিকবার শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার পাশাপাশি কলেজের বিভিন্ন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। উপজেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিচারকের দায়িত্বও সুনামের সঙ্গে পালন করে আসছেন তিনি।

এর আগে ২০২২ ও ২০২৩ সালেও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন জাহাঙ্গীর হোসেন ভূঁঞা।

এ সাফল্যের জন্য তিনি কলেজের অধ্যক্ষ, গভর্নিং বডির সভাপতি ও সদস্যবৃন্দ, সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিচারকমণ্ডলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি সবার কাছে দোয়া কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com