1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
Title :
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট ‘এক দেশ, এক কিউআর’ চালুর পর বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই- ২৩ বস্তা চুল উদ্ধার, চালক ও ম্যানেজার গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির

শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ ‎

  • আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১০.৩৭ পিএম
  • ২২৭ Time View

মোঃ সুলনতান মাহমুদ, স্টাফ রিপোর্টার: ‎​গাজীপুরের শ্রীপুরে এক কলেজ ছাত্রকে মারধর, চাঁদাবাজি এবং ছবি বিকৃত করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। গত ৯ মার্চ সন্ধ্যায় উপজেলার টেংরা এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী কলেজ ছাত্র মো. আতিকুর রহমান বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎​অভিযোগের প্রধান অভিযুক্ত মো. নাজমুল (২০) এলাকায় আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। তার সাথে রুমান (১৮), তুহিন (২০), ফাহিম (১৭), শরিফ (১৮) ও রিফাত (১৯) সহ আরও কয়েকজন এই হামলায় অংশ নেয় বলে জানা গেছে।

‎​অভিযোগ সূত্রে জানা যায়, টেংরা সুতাপাড়া এলাকার বাসিন্দা ও নরসিংদী কলেজের ছাত্র আতিকুরের সাথে জনৈক এক তরুণীর একটি ছবি অভিযুক্তরা কৌশলে সংগ্রহ করে। এরপর থেকেই আওয়ামী লীগ সদস্য নাজমুল ও তার অনুসারীরা ওই ছবি এডিট করে অশ্লীল বানিয়ে ইন্টারনেটে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে আতিকুরের কাছে দীর্ঘদিন ধরে মোটা অংকের টাকা দাবি করে আসছিল।

‎​সবশেষ গত ৯ মার্চ সন্ধ্যায় টেংরা বাজারের পশ্চিম পাশে আতিকুরকে একা পেয়ে অভিযুক্তরা পুনরায় টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় নাজমুলের নেতৃত্বে বখাটেরা লোহার রড ও লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়। এতে আতিকুরের পিঠ, পা ও উরুতে গুরুতর জখম হয়। স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা প্রকাশ্যে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

‎​ভুক্তভোগী আতিকুর রহমান জানান, রাজনৈতিক প্রভাব খাটিয়ে নাজমুল ও তার দল এলাকায় নিয়মিত সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল। সামাজিক সম্মানের ভয়ে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করলেও বখাটেদের তৎপরতা বেড়ে যাওয়ায় তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

‎​শ্রীপুর মডেল থানার পুলিশ জানিয়েছে, রাজনৈতিকর পরিচয় যাই হোক, অভিযোগের সত্যতা যাচাই করে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com