1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

গোপালগঞ্জ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নতুন মুখ পলাশ শিকদারকে ঘিরে প্রত্যাশা

  • আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১০.১০ পিএম
  • ২৭৫ Time View

বিশ্বজিৎ চন্দ্র সরকার, গোপালগঞ্জ প্রতিনিধি: আসন্ন গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ১৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদ নিয়ে আলোচনা-সমালোচনা ও নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। এ প্রেক্ষাপটে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন মুখ হিসেবে পলাশ শিকদারের নাম আলোচনায় উঠে এসেছে।

ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রতিনিধিকে কাউন্সিলর হিসেবে দেখতে চান। অনেকেই মনে করেন, পলাশ শিকদার তরুণ, উদ্যমী এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় একজন ব্যক্তি। এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা এবং সাধারণ মানুষের পাশে থাকার মানসিকতা তাকে অন্যদের তুলনায় আলাদা করে তুলেছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে ১৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সমস্যা—যেমন রাস্তা-ঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা এবং নাগরিক সেবা—সমাধানে কার্যকর উদ্যোগের প্রয়োজন রয়েছে। তাদের বিশ্বাস, পলাশ শিকদার কাউন্সিলর নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন।

এ বিষয়ে এলাকার বাসিন্দারা বলেন, “আমরা এমন একজন কাউন্সিলর চাই, যিনি মানুষের সুখ-দুঃখে পাশে থাকবেন এবং ওয়ার্ডের উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। আমাদের বিশ্বাস, পলাশ শিকদার সেই যোগ্যতা ও নেতৃত্বের গুণাবলি রাখেন।”

তবে এ বিষয়ে পলাশ শিকদারের আনুষ্ঠানিক প্রার্থিতা ঘোষণা এখনও না হলেও, স্থানীয়দের মধ্যে তাকে ঘিরে ইতিবাচক আলোচনা ক্রমেই বাড়ছে বলে জানা গেছে। আসন্ন নির্বাচনে তিনি অংশ নিলে ১৩ নম্বর ওয়ার্ডে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com