1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট ‘এক দেশ, এক কিউআর’ চালুর পর বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই- ২৩ বস্তা চুল উদ্ধার, চালক ও ম্যানেজার গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির

কড়াইল বস্তিতে উঁচু দালান নির্মাণের ঘোষণা তারেক রহমানের

  • আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ১১.০৫ পিএম
  • ৩১০ Time View

রাজধানীর কড়াইল বস্তিতে কাঁচা ঘরে বসবাসকারীদের জন্য পাকা দালান নির্মাণ করে ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি ক্ষমতায় এলে কড়াইলে বসবাসকারীদের নামে রেজিস্ট্রি করে ফ্ল্যাট দেওয়া হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে এসব কথা বলেন তারেক রহমান। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে কড়াইল বস্তিবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, “আপনারা যে কষ্টে আছেন, সেই কষ্ট ধীরে ধীরে দূর করতে চাই। এখানে উঁচু উঁচু বড় বড় বিল্ডিং করব এবং যারা এখানে থাকেন, তাদের নামে রেজিস্ট্রি করে ছোট ছোট ফ্ল্যাট দেওয়া হবে।”

তিনি জানান, কড়াইলের আবাসন সংকট নিরসনের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নেও বিএনপি উদ্যোগ নেবে। শিশুদের জন্য মানসম্মত স্কুল, খেলাধুলার জন্য মাঠ এবং এলাকার মধ্যেই ক্লিনিক ও হাসপাতাল স্থাপনের প্রতিশ্রুতি দেন তিনি।

তারেক রহমান বলেন, “আপনাদের চিকিৎসার জন্য দূরে যেতে হবে না। ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই।”

এছাড়া কড়াইলবাসীর কাছ থেকে জোর করে বিদ্যুৎ ও পানির বিল আদায় বন্ধ করার আশ্বাস দিয়ে তিনি বলেন, “যা মিটার দেখাবে, যা সরকারের পাওনা—আপনারা শুধু সেটাই দেবেন।”

মোনাজাত শেষে তিনি আরও বলেন, কড়াইলবাসীর ওপর কেউ নির্যাতন বা অন্যায় করলে বিএনপি ক্ষমতায় এলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, গত শতকের নব্বইয়ের দশকে তিনটি সরকারি সংস্থার প্রায় ৯৩ একর জমি দখল করে গড়ে ওঠে কড়াইল বস্তি। রাজধানীর সবচেয়ে বড় এই বস্তিতে বর্তমানে প্রায় ৪০ হাজার ঘরে নিম্ন আয়ের মানুষ বসবাস করছেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৭ আসন থেকে প্রার্থী হয়েছেন তারেক রহমান। কড়াইল বস্তি এই আসনের অন্তর্ভুক্ত। প্রতীক বরাদ্দ শেষে আগামী ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হবে।

দোয়া মাহফিলে তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা–১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com