1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
Title :
দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স চলছে সর্বশেষ ধাপের বাছাই, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর কমিটি ঘোষণা হতে পারে খুব শীঘ্রই, উভয় ইউনিটে পদ প্রত্যাশী নেতৃবৃন্দ অনেক বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি ? বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত ঢাকার শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩০তম বোর্ড সভা অনুষ্ঠিত বাংলাদেশের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের জন্য ঢাকায় টোফেল এক্সপেরিয়েন্স ডে আয়োজন করল ইটিএস ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ এবং ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি আদায় Financial Statements of Unilever Consumer Care Limited

গার্মেন্টস অ্যান্ড বায়িং হাউস এসোসিয়েশন সংগঠনের নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে বায়ার্স কাউন্সিল

  • আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ১০.৫১ পিএম
  • ৩০৯ Time View

বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড বায়িং হাউস অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় ১০ জানুয়ারি। তবে এই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে বায়ার্স কাউন্সিল।

মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন ভবনের এক রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বায়ার্স কাউন্সিল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বায়ার্স কাউন্সিলের সভাপতি কাজী ইফতেখার হোসেন ও মহাসচিব আমিনুল ইসলামসহ সংগঠনের অন্য কার্যনির্বাহী সদস্যরা।

সংবাদ সম্মেলনে বায়ার্স কাউন্সিলের নেতারা জানান, বিজিবিএর ২০২৬-২৮ সালের দ্বিবার্ষিক নির্বাচনের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট আবেদন করেন বিজিবিএর সাবেক সভাপতি কাজী ইফতেখার হোসেন। শুনানি শেষে ৮ জানুয়ারি নির্বাচন স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট। তবে হাইকোর্টের আদেশ অমান্য করে নির্বাচন সম্পন্ন করে সংগঠনটি।

এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বায়ার্স কাউন্সিলের সভাপতি কাজী ইফতেখার হোসেন বলেন, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে অ্যাসোসিয়েশনের সর্বশেষ দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে সে সময় সংগঠনের সদস্যদের নিবন্ধন ফি ৩০ হাজার টাকা ও বার্ষিক নবায়ন ফি পাঁচ হাজার টাকা নির্ধারিত ছিল। বর্তমান কার্যনির্বাহী কমিটি গত ২৪ ডিসেম্বর ডাকা এক বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এই ফি বাড়িয়ে যথাক্রমে ৫০ হাজার টাকা ও ১০ হাজার টাকা নির্ধারণ করে। সাধারণ সদস্যদের বিরোধিতা উপেক্ষা করে ও অনুপস্থিত সদস্যদের স্বাক্ষর জাল করে ওই ইজিএমে ফি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়।

কাজী ইফতেখার হোসেন আরও বলেন, হাইকোর্টের আদেশের পর বর্তমান এই নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই এই অ্যাসোসিয়েশনের সংঘবিধি, ২০২২ সালের বাণিজ্য সংগঠন আইন ও ২০২৫ সালের বাণিজ্য সংগঠন বিধি অনুযায়ী একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করে গণতান্ত্রিকভাবে কার্যনির্বাহী কমিটি গঠনের সুযোগ দিতে হবে।

তবে এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড বায়িং হাউস অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) নবনির্বাচিত সভাপতি আবদুল হামিদ বলেন, হাইকোর্টে শুনানির আগেই নির্বাচনের সব আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়। আমরা নির্বাচনের তিন দিন পর হাইকোর্টের আদেশের কপি হাতে পেয়েছি। নির্বাচনে ভিশনারি অ্যালায়েন্স ও ইউনাইটেড ফোরাম, দুই পক্ষই নির্বাচনে অংশ নিয়েছে। নির্বাচনে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ও সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আবদুল হামিদ আরও বলেন, ২০২৪ সালের আগে প্রায় ১১ বছর এই অ্যাসোসিয়েশনের কোনো নির্বাচন আয়োজন হয়নি। দীর্ঘ বিরতির পর ২০২৪ সালের নির্বাচনের মাধ্যমে সংগঠনে গণতান্ত্রিক ধারাবাহিকতা ফিরে আসে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে এবারও নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com