1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ

  • আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১.৩১ পিএম
  • ৪৯ Time View

কৃষি উৎপাদন বৃদ্ধি, জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে যশোরে প্রান্তিক কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ করলো ন্যাশনাল ব্যাংক পিএলসি। গত ১৪ নভেম্বর ২০২৬ শনিবার বিকেল ৫টায় ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মাঠ প্রাঙ্গণে ন্যাশনাল ব্যাংক পিএলসি এই ঋণ বিতরণ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফর।

এসময় প্রধান অতিথি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রথম পর্যায়ে একশ জন প্রান্তিক কৃষকের মাঝে ঋণ বিতরণ শুরু হয়েছে। এই কার্যক্রমে জামানতবিহীন ও স্বল্পসুদে কৃষকদের মাঝে ঋণ দেওয়া হচ্ছে। কৃষকদের আর্থিক ও সামাজিক মান উন্নয়ন করাই আমাদের মূল লক্ষ্য।

ন্যাশনাল ব্যাংক পিএলসি খুলনা অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সমরেন বিশ্বাস এবং ন্যাশনাল ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক- ইনচার্জ মেশকাত-উল-আনোয়ার খান।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে ন্যাশনাল ব্যাংক পিএলসির মাঝে কৃষি ও পল্লী খাতের জন্য পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় আবর্তনযোগ্য দশ হাজার কোটি টাকা কৃষকদের মাঝে ঋণ সুবিধা হিসেবে দেওয়া হবে।

ন্যাশনাল ব্যাংক খুলনা অঞ্চলের অধীনে যশোর জেলাসহ খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া, নড়াইল এবং ঝিনাইদহ জেলার ২৩টি শাখা ও ৯টি উপশাখার মাধ্যমে এই ঋণ বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com