1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
Title :
বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ভালো কাজের স্বীকৃতি পেলেন আলমডাঙ্গা থানার ওসি রাকিবুল ইসলামসহ ৬ পুলিশ সদস্য লক্ষণাবন্দে বিএনপির নেতার বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে, চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম রুমনের সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন নতুন প্রযুক্তির পাশাপাশি বিক্রয়োত্তর সেবায় গুরুত্ব ইনফিনিক্সের ডিএসইর পরিচালনা পর্ষদে ফিরছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো পুঁজিবাজারে তিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিএসইসির, এসএমই বোর্ডে বিনিয়োগসীমা কমল ১০ লাখে শাহবাগ থানার ধারাবাহিক অভিযানে মাদকমুক্তির পথে সোহরাওয়ার্দী উদ্যান ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অভিযান, ফসলি জমি রক্ষার দাবি

নির্বাচনী নিরাপত্তায় ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক

  • আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ১১.০৮ পিএম
  • ৪৮২ Time View

নির্বাচনী নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে দেশের সব ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন এই নির্দেশনা অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারির মধ্যেই সব ভোট কেন্দ্রকে সিসি টিভির আওতায় আনতে হবে।

ইসি সূত্র জানায়, দেশে বর্তমানে প্রায় ৪২ হাজার ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৬ হাজার ৫৫২টি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে। বাকি কেন্দ্রগুলোকে দ্রুত সিসি টিভির আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের জন্য সরকার ৭১ কোটি ৯৮ লাখ ২৮ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। এই অর্থ দিয়ে আরও ২১ হাজার ৯৪৭টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) জারি করা নির্দেশনায় নির্বাচন কমিশন জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়ায় অনিয়ম রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভোটারদের আস্থা বাড়বে বলে আশা করছে কমিশন।

নির্বাচন কমিশনের মতে, প্রযুক্তির ব্যবহার নিশ্চিত হলে ভোটের পরিবেশ আরও নিরাপদ ও স্বচ্ছ হবে, যা একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com