1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

নারীপ্রধান পরিবারকে ভাতা দিতে নতুন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি, উদ্বোধন আজ

  • আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১২.২৬ পিএম
  • ১২৩ Time View

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে নারীপ্রধান পরিবারের নামে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু করতে যাচ্ছে সরকার। এই কার্ডের মাধ্যমে একেকজন সুবিধাভোগী প্রতি মাসে আড়াই হাজার টাকা পাবেন। ভাতা দেয়া হবে উপকারভোগীর পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে। এতে তারা ঘরে বসেই ভাতা পাবেন।

আজ মঙ্গলবার (১০ মার্চ) রাজধানী ঢাকার বনানীস্থ টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তিসংলগ্ন) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বহুল প্রতীক্ষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৯ মার্চ) সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত জানানো হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বনানী এলাকায় ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে পাইলটিং হিসেবে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। উপকারভোগী নির্বাচনের জন্য প্রতিটি উপজেলার তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের লক্ষ্যে ওয়ার্ড থেকে জেলা পর্যায় পর্যন্ত বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সংগৃহীত তথ্যের ভিত্তিতে আধুনিক সফটওয়্যারের মাধ্যমে ‘প্রক্সি মিনস টেস্ট’ বা দারিদ্র্য সূচক নির্ণয় করে পরিবারগুলোকে হতদরিদ্র, দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত—এই পাঁচ শ্রেণিতে বিভক্ত করা হয়েছে। পাইলটিং পর্যায়ে ৫১৮০৫টি খানার (পরিবার) তথ্য যাচাই করে ৪৭৭৭৭টি সঠিক পাওয়া যায়। এর মধ্যে থেকে ‘ডাবল ডিপিং’ (একাধিক সরকারি সুবিধা গ্রহণ), সরকারি চাকরি বা পেনশনের মতো বিষয়গুলো কঠোরভাবে ফিল্টার করে চূড়ান্তভাবে ৩ হাজার ৭৫৬৭টি নারী প্রধান পরিবারকে ভাতার জন্য মনোনীত করা হয়েছে।

তালিকা প্রণয়নের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে ওয়ার্ড কমিটি প্রতিটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্য সংখ্যা, শিক্ষা, আবাসন এবং জীবনযাত্রার মান (টিভি, ফ্রিজ, কম্পিউটার ব্যবহারের তথ্য) যাচাই করেছে। ইউনিয়ন ও উপজেলা কমিটির কয়েক দফা যাচাই-বাছাই শেষে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে। উল্লেখ্য, পাইলটিং পর্যায়ে সারা দেশে মোট ৬ হাজার ৭৮৫৪টি নারী প্রধান পরিবারের আর্থ-সামাজিক তথ্য সংগ্রহ করা হয়েছিল।

সরকারের এই সময়োপযোগী উদ্যোগের ফলে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবারগুলোর কাছে সরাসরি রাষ্ট্রীয় সহায়তা পৌঁছাবে এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com