বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
১০ জনকে উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রমজানের পবিত্রতা রক্ষায় দেশবাসীর প্রতি আহ্বান জামায়াত আমিরের প্রথম রমজান থেকে বদলাচ্ছে মেট্রোরেল চলাচলের সময় ফরিদপুরের মেয়ে শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী: শপথের পরই জেলাজুড়ে উৎসবের আমেজ সালাফিকে ধর্মমন্ত্রী করে ইসলাম ও রাষ্ট্র ধ্বংস না করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আল্লামা ইমাম হায়াতের আহবান শিবচরে কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ, সার ও কীটনাশক বিতরন ভারোত্তোলন প্রদর্শনী ও গ্রামীণ খেলা অনুষ্ঠিত অদম্য নারী পুরস্কার-২০২৫’ সম্মাননা উপলক্ষ্যে বিভাগীয় কমিটির সভা রয়েল এনফিল্ড বাংলাদেশে এক বছর পূর্তি উদ্‌যাপন করলো নতুন Classic 350 ও Meteor 350-এর লাইন-আপ নিয়ে তারেক রহমানের নেতৃত্বে ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

কালিয়ায় জমি বিরোধে সংঘর্ষে যুবক নিহত, আহত ৭

মামুন মোল্যা
  • আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১০৯ Time View

মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় একই পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিনের জমাজমি সংক্রান্ত বিরোধের  জেরে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে মোঃ ছাব্বির মোল্যা (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

 সোমবার(১৯ জানুয়ারী) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নের বোয়ালেরচর পাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 গুরুতর আহত অবস্থায় মোঃ ছাব্বির মোল্যাকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায়  ওই দিন দুপুরেই তার মৃত্যু হয়। নিহত ছাব্বিরের মরদেহ ময়না তদন্ত সম্পন্ন করে মঙ্গলবার(২০জানুয়ারী) দুপুর তিনটায় নিহত ব্যক্তির নিজ বাড়ি নিয়ে আসে।

সংঘর্ষে নিহতের পিতা তৌহিদুল ইসলামও গুরুতর আহত হন। তাকে সংকটাপন্ন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জমাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছাব্বিরের সঙ্গে তার চাচা রুহুল মোল্যা ও চাচাতো ভাই নাদের ও নাহিদসহ অন্যান্য স্বজনদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। পরবর্তীতে আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

  এ বিষয় উপজেলার নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন,‘ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের  গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS