1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর

মাধবপুরে চা বাগান ও বাংলো বাঁচাতে শ্রমিকদের বিক্ষোভ মিছিল

  • আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৯.১৪ পিএম
  • ৫১ Time View
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: মুক্তিযোদ্ধের স্মৃতি বিজড়িত হবিগঞ্জের মাধবপুর তেলিয়াপাড়া চা বাগান ম্যানেজারের ঐতিহাসিক বাংলো ও আশপাশের এলাকা হস্তান্তরের পায়তারা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে চা শ্রমিকরা। গত শনিবার সকালে তেলিয়াপাড়া চা ফ্যাক্টরির সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ৫ শতাধিক চা শ্রমিক অংশ নেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের অজুহাতে একটি মহল ম্যানেজার বাংলো, নার্সারি, লেকসহ আশপাশের এলাকার লিজ বাতিল করে বিভিন্ন স্থাপনা নির্মাণের চেষ্টা করছে। তারা বলেন, এসব জায়গা বেদখল হলে পুরো বাগানের ওপর নেতিবাচক প্রভাব পড়বে, হুমকির মুখে পড়বে চা শিল্প ও শ্রমিকদের জীবন-জীবিকা। শ্রমিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, চা বাগান রক্ষার স্বার্থে কোনোভাবেই এ পরিকল্পনা সফল হতে দেওয়া হবে না। প্রয়োজনে রক্ত দিয়ে হলেও তারা এ এলাকা রক্ষা করবেন। একই সঙ্গে তারা চা বাগান ক্ষতিগ্রস্ত না করে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাগান পঞ্চায়েত সভাপতি খোকন পানতাতী, সাধারণ সম্পাদক লালন পাহান, শাহজাহানপুর ইউপি সদস্য সায়মন মর্মু, বরেন্দ্র বুনার্জী, প্রেম পানতাতী প্রমূখ।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৪ এপ্রিল তেলিয়াপাড়া চা বাগান ব্যবস্থাপকের বাংলোয় বসে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক শপথ অনুষ্ঠিত হয়। এ শপথে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ন এম এ জি ওসমানী, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২৭ জন সেনা কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ বৈঠকেই সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল এবং এস, কে ও জেড ফোর্স গঠন করাসহ মুক্তিযুদ্ধ বিষয়ক অতিগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com