1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
Title :
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: মনিরুল হক চৌধুরী কুমিল্লা দাউদকান্দিতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও ৩ আসামিসহ আটক-৪ শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ বিনিয়োগকারীদের স্বাক্ষর প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল হবে: বিএসইসি জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে পুলিশ সুপার রুহুল কবীর খান, “এই জেলায় বসবাস করবেন আর মাদক ব্যবসা করবেন এটা অসম্ভব” ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০ টাঙ্গাইলে এইচআরসি গ্রুপের কর্ণধার সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত অস্বাস্থ্যকর উপাদান ব্যবহারের দায়ে চুয়াডাঙ্গায় বিরিয়ানি হাউজকে জরিমানা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল

রাসুল (সা.) কে নিয়ে ভারতে কটূক্তি করায় ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • আপডেট : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১১.৩১ এএম
  • ২৭৩ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে ভারতে কটূক্তি করায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 শুক্রবার (২৭সেপ্টেম্বর) বাদ জুম্মা ভৈরব বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই সভার আয়োজন করা হয়। 

আহলে সুন্নাত ওয়াল জামা’আত ভৈরব উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত ভৈরব উপজেলা শাখার সভাপতি আলহাজ মজিবুর রহমান।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দুজাহানের বাদশা রাসুল (সা.) কোন দলের নয়। তিঁনি মুসলমানদের প্রাণের স্পন্দন। ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ প্রিয় রাসুল (সা.)-এর নামে কটূক্তি করেছেন যা সারা বিশ্বের মুসলমানদরের অপমান করেছেন। বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানে রামগিরিকে সমর্থন করেছে। এ ঘটনায় পৃথিবীতে থাকা ধর্মপ্রাণ নবীপ্রেমিক মুসলমানদের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে। এসময় বক্তারা নবীজীকে নিয়ে কটূক্তিকারীদের শাস্তির দাবি জানিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

প্রতিবাদ সভা ও মানববন্ধনে শফিকুল ইসলাম সাজু ও শাহরিয়ার কাদরির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হাজী মো. রুবেল হোসেন , পৌর সেচ্ছাসেবকদলের সদস্য সচিব মীর মো. রাজন আহমেদ, এল এস ডি মসজিদ খতিব আল্লামা হাবিবুর রহমান নিজামী, গাউছিয়া জামে মসজিদ খতিব আল্লামা জসিম উদ্দিন মোজাহেদি, খতিব হাফেজ রহমতুল্লাহ সালেহি, হাফেজ বাহার আশরাফি, খতিব আল্লামা মোবাশ্বির হোসেনসহ বিভিন্ন মসজিদের মুসল্লিগণ উপস্থিত ছিলেন। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com